Thursday, July 2, 2026

সাধুরপাড়ায় নৌকার জয় নিশ্চিত করতে মাঠে সাবেক অতি:আইজিপি মোখলেসুর রহমান

Must read

মাসুদ উল হাসান ॥
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল আলম বাবুর জয় নিশ্চিত করতে মাঠে নেমেছন বাংলাদেশ পুলিশের সাবেক অতি: আইজিপি মোখলেসুর রহমান পান্না। শনিবার দিনব্যাপী সাধুরপাড়া ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেন তিনি। আর্চ্চাকান্দি গ্রামে পথসভায় সাবেক এই শীর্ষ পুলিশ কর্মকর্তা বলেন,নৌকা মানেই উন্নয়ন। নৌকা হচ্ছে উন্নয়নের প্রতীক। উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকা প্রতীকে ভোট দেওয়ার কোন বিকল্প নেই। সকলকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল আলম বাবুকে ভোট দেওয়ার আহবান জানান তিনি।

তিনি আরো বলেন,আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আছে বলেই দেশে উন্নয়ন হচ্ছে। এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আসন্ন সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে নৌকা প্রতীক দিয়ে পাঠিয়েছেন। আপানারা সকল ভেদাভেদ ভুলে উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দিবেন। নৌকায় ভোট দিলেই উন্নয়নের ধারা অব্যহত থাকবে। নৌকার বাইরে অন্য কোন প্রতীকে ভোট দিলে এই ইউনিয়নে উন্নয়ন বাধাঁগ্রস্থ হবে। আগামী ৫ বছরের জন্য আমরা পিছিয়ে যাবো। তাই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। ৫ জানুয়ারী অনুষ্ঠিতব্য নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। তাহলেই কেবল এই ইউনিয়নে সকল ক্ষেত্রে উন্নয়ন সাধিত হবে। পথসভায় জসিম উদ্দিন মাষ্টারের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর,চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল আলম বাবু,উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী আলী আকবর,সমাজেসেবক জামিল আল হোসাইন,এমএইচ কবির, আনিছুর রহমান নান্নু, গাজী এনামুল কবির, আওয়ামীলীগ নেতা বাচ্চু খান ও ছাত্রলীগ নেতা গাজী শামীম প্রমূখ বক্তব্য রাখেন। আগামী ৫ জানুয়ারি এই ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article