Friday, July 3, 2026

বকশীগঞ্জ পৌরসভার উদ্যোগে জাঁকজমক সাংস্কৃতিক অনুষ্ঠান

Must read

মতিন রহমান।। বাংলাদেশের সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস-২০২১ উদযাপন উপলক্ষে জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার উদ্যোগে জাঁকজমক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় বকশীগঞ্জ এন.এম. উচ্চ বিদ্যালয় মাঠে বকশীগঞ্জ পৌরসভার উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান আকর্ষন ছিলো ক্লোজআপ ওয়ান প্রথম রানার্স আপ কণ্ঠশিল্পী মিজান মাহমুদ রাজীব,শেফালী সারগাম,শুভ ও ঢাকা থেকে আগত কন্ঠ শিল্পী সুলতানা পারভিন,শান্তনা বিশ্বাস, কমেডিয়ান প্রিন্স আলমগীর, শান্ত,বাপ্পি রাজ ও ৪ জন নৃত্য শিল্পী নৃত্য পরিবেশন করেন। এছাড়াও স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানের শুরুতে হাজার হাজার দর্শক মনোজ্ঞ আতশবাজী উৎসব উপভোগ করেন।

উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধক ও সার্বিক আয়োজন করেন বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস,বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সম্রাট, স্বাস্থ‌্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রতাপ নন্দী ও শিল্প ও বণিক সমিতির সাধারন সম্পাদক আব্দুল হামিদ প্রমূখ‌্য।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article