মাসুদ উল হাসান ॥ বকশীগঞ্জ পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত রাশেদা বেগম বিদ্যানিকেতনে জাকজমকপূর্ন ভাবে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিদ্যালয়ের পক্ষ থেকে ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিজয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাশেদা বেগম বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বকশীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এস এম আবু সায়েম। বিশেষ অতিথি ছিলেন বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইদুর রহমান লাল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রাশেদা বেগম বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক ইঞ্জিনিয়ার রাসেল সরকার, সহকারী শিক্ষক সোলায়মান কবির,আসাদুজ্জামান ও জুনাইদ হাসান প্রমূখ বক্তব্য রাখেন।
উল্লেখ্য,মানসম্মত শিক্ষার প্রতিশ্রুতি নিয়ে ২০১৯ সালে রাশেদা বেগম বিদ্যানিকেতন প্রতিষ্ঠা হয়। বর্তমানে রাশেদা বেগম বিদ্যানিকেতনের দুটি ক্যাম্পাস। প্রথমটি ইসলামী ব্যাংকের পিছনে ,আর দ্বিত্বীয়টি বাট্টাজোড় ঝুড়ারপাড়ে অবস্থিত। দুই ক্যাম্পাসে শিক্ষার্থী সংখ্যা প্রায় ৮শ জন। অভিজ্ঞ ৩৬ জন শিক্ষক অতি যতœ সহকারে প্লে থেকে দশম শ্রেনী পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদান করান। বিদ্যালয়ের ফলাফল অত্যান্ত সন্তোষজনক।
রাশেদা বেগম বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক ইঞ্জিনিয়ার রাসেল সরকার বলেন,মানসম্মত শিক্ষাদানে আমরা বদ্ধপরিকর। প্লে থেকে দশম শ্রেনী পর্যন্ত পাঠদানের জন্য আমাদের রয়েছে উচ্চ শিক্ষা সম্পন্ন মেধাবী শিক্ষক। শিক্ষা নিয়ে ব্যবসা নয় বরং মান সম্মত শিক্ষাই আমাদের প্রধান লক্ষ্য।
রাশেদা বেগম বিদ্যানিকেতনে মহান বিজয় দিবস উদযাপন


