মাসুদ উল হাসান ॥ বকশীগঞ্জ পৌর শহরের মালিরচর নয়াপাড়া অবস্থিত আজাদ আলোকিত বিশেষ শিক্ষালয়ে জাকজমকপূর্ন ভাবে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে ক্রীড়া প্রতিযোগীতা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরনসর বর্নাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজাদ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য,বকশীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও আজাদ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীনা বেগম। এ সময় অন্যান্যের মধ্যে আওয়ামীলীগ নেতা ইয়াছিন তালুকদার, মনিরুজ্জামান মনির, মোঃ আনছারী,উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুরাইয়া বেগম,সাংগঠনিক সম্পাদক তাহমিনা আক্তার শিউলী ও সাংবাদিক লিয়াকত হোসেন বাবুল প্রমূখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,বকশীগঞ্জে কৃতি সন্তান সিনিল গ্রুপের প্রতিষ্ঠাতা ও জামালপুর জেলা আওয়ামীলীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক প্রয়াত আবুল কালাম আজাদ মেডিসিন ঝড়ে পড়া প্রতিবন্ধী শিশুদের জন্য প্রতিষ্ঠা করেছিলেন আজাদ আলোকিত বিশেষ শিক্ষালয়।
আজাদ আলোকিত বিশেষ শিক্ষালয়ে বিজয় দিবসের বর্ণাঢ্য আয়োজন


