Saturday, July 4, 2026

বকশীগঞ্জে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সুবিধা পেতে করণীয় শীর্ষক আলোচনা সভা

Must read

মাসুদ উল হাসান॥
বকশীগঞ্জে ইউনিয়ন পর্যায়ে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সুবিধা পেতে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ধানুয়া কামালপুর বালুঝুড়ি কারিতাস অফিস প্রাঙ্গনে এই সভা অনুষ্ঠিত হয়। আদিবাসী ও সুবিধা বঞ্চিত প্রান্তিক মানুষের ইউনিয়ন পর্যায়ে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সরকারী সুযোগ সুবিধা প্রাপ্তিতে জনগণের করণীয় শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন বালুজুড়ি গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মিসেস তেনজিলা দিওয়া। আলোচনা সভা প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ধানুয়া কামালপুর ইউপি সচিব আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতানীপাড়া কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী সিরাজুল ইসলাম, বৈষ্ণবপাড়া বহুমুখী আদর্শ যুব সংঘের সভাপতি জুয়েল রানা।
ফিল্ড এ্যানিমেটর মিরলা রেমার সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জুনিয়র প্রোগ্রাম অফিসার মি. সুরঞ্জন রাকসাম। শুভেচ্ছা বক্তব্যে সুরঞ্জন রাকসাম আদিবাসী ও সুবিধা বঞ্চিত প্রান্তিক মানুষের ইউনিয়ন পর্যায়ে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সরকারী সুযোগ সুবিধা প্রাপ্তির বিষয়ে গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন। অনুষ্ঠানের প্রধান আলোচক ধানুয়া কামালপুর ইউনিয়নের সচিব আব্দুল লতিফ বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, ভিজিডি, মাতৃত্বকালীন ভাতা, যত্ন প্রকল্পের আওতায় বিভিন্ন ভাতা পেতে কখন আবেদন করতে হবে তা নিয়ে আলোচনা করেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article