মাসুদ উল হাসান ॥
বকশীগঞ্জ উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নজরুল ইসলাম সাত্তারের নৌকার পালে লেগেছে হাওয়া। ঐক্যবদ্ধ আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নৌকা প্রতীকের সমর্থনে গনসংযোগ,পথসভা ,উঠান বৈঠক করছেন প্রতিদিন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন তারা। ঐক্যবদ্ধ আওয়ামীলীগ নেতাকর্মী ও বিশাল কর্মী বাহিনী সাথে নিয়ে নৌকার জয় নিশ্চিত করতে মাঠে কাজ করছেন চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম সাত্তার। প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও উন্নয়ন বার্তা পৌছেঁ দিয়ে ভোটারদের কাছে ভোট চাচ্ছেন কর্মী সমর্থকরা। উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তারের উপরই ভরসা রাখছেন ভোটাররা। আগামী ৫ জানুয়ারি এই ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
জানা যায়, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তারের সহোদর বড় ভাই বিশিষ্ট ব্যবসায়ী নুর মোহাম্মদ বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে দীর্ঘদিন যাবত দায়িত্ব পালন করছেন। এলাকায় তিনি বিশিষ্ট দানবীর হিসেবে পরিচিত। বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নজরুল ইসলাম সাত্তার নিলাক্ষিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। দুই মেয়াদে সততা ও নিষ্ঠার সাথে এই ইউনিয়নের দায়িত্ব পালন করেন তিনি। আসন্ন নির্বাচনেও তিনি আওয়ামীলীগের মনোয়ন পেয়েছেন। পরিচ্ছন্ন রাজনীতিবিদ ও সততার কারনে এলাকায় তার বেশ সুনাম রয়েছে। দুই মেয়াদে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করলেও তার বিরুদ্ধে কোন অভিযোগ নেই। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর মাদক,জুয়া ও বাল্যবিয়ে মুক্ত ইউনিয়ন গঠনে গুরুত্বপূর্ন ভুমিকা পালন করেন। সরকারি বরাদ্ধ শতভাগ স্বচ্ছতার সহিত সুষম বন্টন করেন। এছাড়া রাস্তা,ঘাট,স্কুল মাদ্রাসার ব্যাপক উন্নয়ন করেন তিনি। সরকারি বরাদ্ধের পাশাপাশি নিজস্ব অর্থায়নে প্রায় কোটি টাকার উন্নয়ন কাজ করেন এই ইউনিয়নে। সততার কারনে সাধারণ ভোটারদের কাছে সাত্তার চেয়ারম্যানের গ্রহন যোগ্যতা রয়েছে। ঐক্যবদ্ধ আওয়ামীলীগ ও নিজের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে নৌকার পাল তুলে জয়ের বন্দরে পৌছঁবেন নজরুল ইসলাম সাত্তার।
ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার বলেন, শাসক নয়,জনগনের সেবক হিসেবে কাজ করেছি। তাদের সুখে দুখে সব সময় পাশে থেকেছি। কাজ ও মানুষের সেবা আমার নেশা। সরকারি ছুটির দিন বাদে কাজ না থাকলেও প্রতিদিন সকাল ৯ টা থেকে ৩ টা পর্যন্ত পরিষদে এসে বসে থেকেছি। কেউ যাতে কোন কাজের জন্য এসে ফিরে না যায়। এই ইউনিয়নের কোন মানুষ বলতে পারবে না আমি কখনো তাদের সাথে খারাপ আচরন করেছি। কোন কাজের বিনিময়ে একটি চা খেয়েছি। শতভাগ স্বচ্ছতার সহিত সরকারি যত বরাদ্ধ আছে তা সাধারণ মানুষের মাঝে বিলি করেছি। আসন্ন ইউপি নির্বাচনে জাতির পিতা বঙ্গবন্ধুর সূযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা আমার উপর আস্থা রেখে আমাকে নৌকা প্রতীক দিয়েছেন। আমার বিশ্বাস জনগন উন্নয়নের মার্কা নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রীর আস্থার প্রতিদান দিবেন। আমার চাওয়া পাওয়ার কিছু নাই। আমার একটাই চাওয়া নিলাক্ষিয়া ইউনিয়নের উন্নয়ন। তিনি আরো বলেন,আমার প্রানের সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় নেতাকর্মী ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আমার সাথে আছে। সেই সাথে ইউনিয়নের সাধারণ ভোটাররাও রয়েছেন আমার সাথে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ৫ জানুয়ারি নির্বাচনে জনগন উন্নয়নের প্রতীক নৌকার সাথেই থাকবে বলে আশাবাদ ব্যাক্ত করেন তিনি।


