মাসুদ উল হাসান ॥
আসন্ন ইউপি নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দলীয় প্রার্থীদের জয় নিশ্চিত করতে চান তারা। প্রার্থীদের সাথে নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন নেতাকর্মীরা।
জানা যায়,উপজেলার ৭ ইউনিয়নের মধ্যে বকশীগঞ্জ সদর ও বাট্টাজোড় ইউনিয়নে ভোট গ্রহন ২৬ ডিসেম্বর। সাধুরপাড়া,মেরুরচর,বগারচর,নিলাক্ষিয়া ও ধানুয়া কামালপুর ইউনিয়নে ভোট গ্রহন হবে ৫ জানুয়ারি। নিলাক্ষিয়া ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার, বকশীগঞ্জ সদর ইউনিয়নে সদর ইউনিয়নের আহবায়ক আলমগীর কবীর আলমাছ, বাট্টাজোড় ইউনিয়নে উপজেলা আওয়ামলীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য মোখলেছুর রহমান জুয়েল তালুকদার,সাধুরপাড়া ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু,বগারচর ইউনিয়নে বগারচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী হোসেন আলী ও ধানুয়া কামালপুর ইউনিয়নে যুবলীগ নেতা মশিউর রহমান লাখপতি দলীয় মনোনয়ন পেয়েছেন। বৃহস্পতিবার মনোনয়ন জমাদানের শেষ দিন আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থীরা দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়ন জমাদান কালে অন্যান্যের মধ্যে বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইসমাইল হোসেন বাবুল তালুকদার, সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদীন,সহ-সভাপতি আবু জাফর, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মোকারেছ খোকন,যুবলীগ নেতা পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, আওয়ামীলীগ নেতা সমাজসেবক আলহাজ্ব এমদাদুল হক এমদাদ,স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আগা সাইয়ুম, পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক জাকিউল ইসলাম জুয়েল হাজারী,যুগ্ম আহবায়ক ও উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তালুকদার জুমান,উপজেলা যুবলীগের আহবায়ক নেপাল চন্দ্র সাহা,সিনিয়র যুগ্ম আহবায়ক আবদুল আলিম তারা, যুবলীগ নেতা ফরহাদ হোসেন পলাশ, মারুফ সিদ্দিকী,খন্দকার শামীম আহাম্মেদ, সাধারণ সম্পাদক হাছানুজ্জামান সজিব ও তাতীঁলীগের আহবায়ক রাকিব বিল্লাহ রাকিবসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


