মতিন রহমান।। বকশীগঞ্জ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে উপজেলা রিটার্নিং অফিসারের কাছে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে এই পাঁচ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। ৫ম ধাপে আগামী ৫ জানুয়ারি এই পাঁচ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু জাফর, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম বিজয়,সহ সভাপতি ও জেলা পরিষদের সদস্য জয়নাল আবেদীন, পৌর মেয়র ও পৌর যুবলীগের আহ্বায়ক নজরুল ইসলাম সওদাগর, সহ সভপতি ইসমাইল হোসেন বাবুল তালুকদার,বিশিষ্ট শিল্পপতি এমদাদুল হক এমদাদ,উপজেলা ছাত্রলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুম্মান তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক হাসানুজামান সজিব, উপজেলা সেচ্ছা সেবক লীগের আহ্বায়ক আগা সাইয়ুম, যুবলীগ নেতা মারুফ সিদ্দিকী প্রমুখ।
বকশীগঞ্জ উপজেলার পাঁচ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীতরা হলেন,নিলক্ষিয়া ইউনিয়নে বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার,সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, বগারচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী হোসেন আলী,মেরুরচর ইউনিয়নে যুবলীগ নেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক ও ধানুয়া কামালপুর ইউনিয়নে যুবলীগ নেতা মশিউর রহমান লাখপতি।


