Friday, August 21, 2026

বকশীগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

Must read

মতিন রহমান।।“শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা, নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি” এই স্লোগানকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২১ পালিত হয়েছে।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসটি  উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুনমুন জাহান লিজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.প্রতাপ নন্দী, থনার ওসি (তদন্ত) আব্দুর রহিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, শিল্প ও বণিক সমিতির সাধারন সম্পাদক আব্দুল হামিদ প্রমূখ্য।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে সমাজে নারীদের অবদান এবং মানব সভ্যতায় নারীদের অপরিহার্য এবং অনস্বীকার্য ভূমিকার কথা উল্লেখ করেন। উপজেরার ৫ জন জয়িতাকে ০৫ টি ক্যাটাগরিতে সংবর্ধনা দেয়া হয়। প্রত্যেক জয়িতাকে ক্রেস্ট, সার্টিফিকেট এবং শাল প্রদান করা হয়।
- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article