Friday, August 21, 2026

বকশীগঞ্জে নারীর প্রতি সহিংসতা রোধে আদিবাসীদের র‌্যালি ও মানববন্ধন

Must read

মাসুদ উল হাসান ॥
জামালপুরের বকশীগঞ্জে নারীর প্রতি সহিংসতা রোধে র‌্যালি ও মানববন্ধন করেছে আদিবাসীরা। নারী নির্যাতন বন্ধ করি,কমলা রঙের বিশ্বগড়ি ”এই স্লোগান নিয়ে মঙ্গলবার দুপুরে সীমান্তবর্তী ধানুয়া কামালপুর ইউনিয়নের বালুঝুড়ি বাজারে এই কর্মসূচীর আয়োজন করে কারিতাস ময়মনসিংহ অঞ্চলের সমাজ পরিচালিত স্থায়ীত্বশীল জীবিকায়ন ও সহনশীলতা কর্মসূচী। নারীর প্রতি সহিংসতা রোধে ১৬ দিনের এই কর্মসূচীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমিন। উদ্বোধন শেষে নারীর প্রতি সহিংসতা রোধে এক র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে বালুঝুড়ি বাজারে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। র‌্যালি ও মানববন্ধন শেষে বালুঝুড়ি আদিবাসী সঞ্চয় ও বহুমুখী ঋণদান সমবায় সমিতি লি: কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। কারিতাস কেন্দ্রীয় অফিসের প্রোগ্রাম সাপোর্ট কর্মকর্তা মার্সেল ডি কস্তার সভাপতিত্বে ও জুুনিয়র প্রোগ্রাম অফিসার সুরঞ্জন রাকসামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যত্ন প্রকল্পের সুপার ভাইজার মনি আক্তার, বৈষ্টবপাড়া বহুমুখী আদর্শ যুব সংঘের সভাপতি জুয়েল রানা মিয়া,বালুঝুড়ি আদিবাসী সঞ্চয় ও বহুমুখী ঋণদান সমবায় সমিতির সভাপতি মি.রতন বনোয়ারী, বালুঝুড়ি ক্লাষ্টারের সভাপতি তেনজিলা দিওয়া ও ফাদার ডমিনিক সরকার।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article