মাসুদ উল হাসান॥
জামালপুরের বকশীগঞ্জে ইউপি নির্বাচনে নৌকা প্রার্থীদের সমর্থন দিয়ে প্রার্থীতা প্রত্যাহার করেছেন দুই বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন সোমবার সদর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক জিয়াউল হক জিয়া ও বাট্টাজোড় ইউনিয়ন আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক শিলা সারোয়ার প্রার্থীতা প্রত্যাহার করে নেন। সেই সাথে সদর ইউনিয়নের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলমগীর কবীর আলমাছ ও বাট্টাজোড় ইউনিয়নে মোখলেছুর রহমান জুয়েল তালুকদারের পক্ষে কাজ করার ঘোষনা দেন তারা। আগামী ২৬ ডিসেম্বর এই দুই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
শিলা সারোয়ার বলেন,স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলাম। আমি জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী। প্রধানমন্ত্রীকে সম্মান জানিয়ে প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছি। নৌকার জয় নিশ্চিত করতে কর্মী সমর্থকদের সাথে নিয়ে মাঠে নেমেছি। আমার রক্তে মিশে আছে আওয়ামীলীগ। আওয়ামীলীগই আমার প্রাণ। জীবনের শেষ দিন পর্যন্ত বাংলাদেশ আওয়ামীলীগের ছায়াতলেই থাকতে চাই।
জিয়াউল হক জিয়া বলেন,মনে প্রাণে জাতির পিতার আদর্শ বুকে লালন করি। আওয়ামীলীগ করে নৌকার বিপক্ষে যেতে পারিনা। তাই দলীয় সিদ্ধান্ত মেনে প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছি। নৌকার পক্ষে কাজ করে জয় নিশ্চিত করবো।
বকশীগঞ্জে নৌকার সমর্থনে দুই বিদ্রোহী প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার


