Friday, August 21, 2026

বকশীগঞ্জে নানা আয়োজনে জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

Must read

মতিন রহমান। জামালপুরের বকশীগঞ্জে “কোভিডোত্তর বিশ্বের টেকসই উন্নয়ন প্রতিবন্ধী ব্যক্তির নেতৃত্ব ও অংশগ্রহণ” এই প্রতিপাদ্য নিয়ে ৩০ তম আন্তর্জাতিক ও ২৩ তম জাতীয় প্রতিবন্ধী দিবস নানা আয়োজনে উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণ্যাঢ্য র‌্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, আলোচনা সভা ও গণনাটক অনুষ্ঠিত হয়েছে।

রোববার উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ও উন্নয়ন সংঘ রিকল ২০২১ প্রকল্পের সহযোগিতায় দুপুর ১২ টায় উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে তিনটি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে প্রতিবন্ধীদের অধিকার বিষয়ে একটি সচেতনতা মূলক গণনাটক অনুষ্ঠিত হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও গণনাটকে অংশ গ্রহণ কারীদের মধ্যে পুরস্কার ও নিলাখিয়া সুইড বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও খেলাধুলার জন্য উপকরণ বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুনমুন জাহান লিজার সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। উন্নয়ন সংঘ কিল ২০২১ প্রকল্পের সমন্বয়কারী জোসনা আক্তারের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন জামালপুর জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক ইলিয়াছ মল্লিক, জেলা প্রতিবন্ধী কর্মকর্তা ইশরাকী ফাতেমা, উপজেলা কৃষি কর্মকর্তা মো.আলমগীর আজাদ,উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক রফিকুল আলম মোল্লা, উন্নয়ন সংঘের সহকারী পরিচালক (কর্মসূচি) মোরশেদ ইকবাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রহুল আমিন, উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ,নিলাখিয়া সুইড বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মমিন, ভাটি খেওয়ারচর রৌশনারা ইদ্রিস অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন। প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন প্রতিবন্ধী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সুধীজনরা অংশগ্রহণ করেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article