নিজস্ব প্রিতিনিধি ॥
বকশীগঞ্জ দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মোঃ ফিরোজ মিয়া সভাপতি ও মোঃ সিরাজুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার উপজেলা সম্মেলন কক্ষে সকাল ১০ থেকে বিকাল ০৪ টা পর্যন্ত ভোট গ্রহন হয়। উৎসব মুখর পরিবেশে সমিতির ১১৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
জানা যায়,দলিল লেখক সমিতির ১৩ টি পদের মধ্যে ৫ টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ৮ জন বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়। নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে মোয়াজ্জেম হোসেন হিলারী,অর্থ বিষয়ক সম্পাদক খন্দকার মুনিরুজ্জামান মনির ও প্রচার সম্পাদক পদে মোঃ শামছুদ্দোহা নির্বাচিত হন।
বিনা প্রতিদ্বন্ধিতায় সিনিয়র সহ-সভাপতি পদে আব্দুল আওয়াল,সহ-সভাপতি লাবলু সরকার,সহ-সাধারণ সম্পাদক হামিদুর রহমান,সহ-সাংগঠনিক সম্পাদক ছামিউল ইসলাম সানি,দপ্তর সম্পাদক মাইনুল ইসলাম, তথ্য বিষয়ক সম্পাদক মোঃ নুরনবী ও কার্যনির্বাহী পরিষদ সদস্য পদে উসমান আলী ও রশিদুজ্জামান নির্বাচিত হন। রিটানিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ রাফিউজ্জামান।
বকশীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচন অনুষ্ঠিত


