Thursday, August 20, 2026

দলীয় মনোনয়ন ফরম কিনলেন-সিদ্দিকুর রহমান সিদ্দিক

Must read

মতিন রহমান।। জামালপুর বকশীগঞ্জ উপজেলার ৭নং মেরুরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন, চেয়ারম্যান পদপ্রার্থী, যুবলীগ নেতা, বিশিষ্ট শিল্পপতি সিদ্দিকুর রহমান সিদ্দিক।
সোমবার (২৯ নভেম্বর) দুপুরে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এসময় তার বড় ভাই এশিয়া প্লাস্টিক কনটেইনার ইন্ডাস্ট্রিজ লিঃ এর চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইলিয়াছ আলী ও বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ ইদ্রিস আলীসহ দলীয় নেতা কর্মী উপস্থিত ছিলেন।
সিদ্দিকুর রহমান সিদ্দিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের রাজনীতিতে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সংসদ সদস্য,সাবেক তথ্য মন্ত্রী ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ এমপির অনুসারী ও আস্থাভাজন হিসেবে এলাকায় কাজ করে যাচ্ছেন।
- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article