মতিন রহমান।। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা দলিল লেখক সমিতির কার্য্য নির্বাহী কমিটির নির্বাচন-২০২১ সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৩০ নভেম্বর) উপজেলা পরিষদ সভা কক্ষে সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। স্বতঃস্ফূর্ত ভাবে ১১৬ জন ভোটারের মধ্যে ১১৩ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন।
বিকালে উপজেলা নির্বাহী অফিসার মুনমুন জাহান লিজা তার কার্যালয়ে বিজয়ীদের মাঝে ফলাফল পত্র হস্তান্তর করেন। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার,সাব রেজিষ্ট্রার জুয়েল মিয়া,নির্বাচনে দায়িত্ব পালনকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ রাফিউজ্জামান ও নির্বাচন কমিশনার খায়রুল বাশার উপস্থিত ছিলেন।
নির্বাচনে সভাপতি পদে মোঃ ফিরোজ মিয়া ৬৪ ভোট, সাধারণ সম্পাদক পদে সিরাজুল ইসলাম ৫৯ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে মোয়াজ্জেম হোসেন হিলারী ৮৭ ভোট, অর্থ বিষয়ক সম্পাদক পদে খন্দকার মনির হাসান ৭৫ ভোট ও প্রচার সম্পাদক পদে শামসুদ্দোহা ৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল আওয়াল,সহ-সভাপতি মোঃ লাভলু সরকার,সহ-সাধারন সম্পাদক হামিদুর রহমান,সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ চামিউল ইসলাম সানি,দপ্তর সম্পাদক মোঃ মাইনুল ইসলাম,তথ্য বিষয়ক সম্পাদক মোঃ নূরনবী, কার্য নির্বাহী পরিষদ সদস্য মোঃ উসমান আলী,কার্য নির্বাহী পরিষদ সদস্য মোঃ রশিদুজ্জামান।


