Thursday, August 20, 2026

নৌকার জয় নিশ্চিত করতে মাঠে নেমেছেন নুর মোহাম্মদ

Must read

মোহাম্মদ আসাদ ॥
ইউপি নির্বাচনে নৌকার জয় নিশ্চিত করতে নির্বাচনী মাঠে নেমেছেন বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি শিল্পপতি নুর মোহাম্মদ। সেই সাথে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন তিনি। ঐক্যবদ্ধ আওয়ামীলীগকে কেউ হারাতে পারবে না বলেও জানিয়েছেন আওয়ামীলীগের পরীক্ষিত ত্যাগী এই নেতা। সোমবার সকালে বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এক মতবনিমিয় সভায় এই নির্দেশ দেন তিনি।
জানা যায়,আগামী ২৬ ডিসেম্বর বকশীগঞ্জ সদর ও বাট্টাজোড় ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ৫ জানুয়ারি উপজেলার মেরুরচর,নিলাক্ষিয়া,সাধুরপাড়া,ধানুয়া কামালপুর,বগারচর ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। সেই লক্ষে প্রতিটি ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীদের জয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মাঠে থাকবেন বকশীগঞ্জ উপজেলা আওয়ামীগের দীর্ঘদিনের সভাপতি বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক নুর মোহাম্মদ। সোমবার সেই লক্ষ্যেই দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে প্রস্তুতিমুলক মতবিনিময় সভা করেন তিনি। নুর মোহাম্মদের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইসমাইল হোসেন বাবুল তালুকদার,সহ-সভাপতি জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদীন,সহ-সভাপতি আবু জাফর, সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার,আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম মওলা,সাংগঠনিক সম্পাদক আল আমিন,বকশীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি শাহীনা বেগম,যুবলীগ নেতা মারুফ সিদ্দিকী,উপজেলা ছাত্রলীগের সভাপতি ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম তালুকদার জুমানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article