নিজস্ব প্রতিনিধি ॥
তিনবারের সফল মেম্বার নজরুল ইসলাম লিচু। তিনি উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা। বিপুল ভোটে গত তিন নির্বাচনে ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। ৯ নং ওয়ার্ডে বেশ উন্নয়ন মুলক কাজ করেছেন তিনি। অসমাপ্ত কাজ সম্পন্ন ও জনগনের সেবা করার জন্য আবারো প্রার্থী হয়েছেন তিনি। গনসংযোগ,উঠান বৈঠক করছেন প্রতিদিন।
জানা যায়,উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের জনপ্রিয় মুখ নজরুল ইসলাম লিচু মেম্বার। সদা হাস্যজ্জল ও মিষ্টভাষী নজরুল ইসলাম লিচু সাদা মাটা জীবন যাবন করেন। যে কারনে এলকার সাধারণ ভোটারদের কাছে তার বেশ কদর রয়েছে। সাদা মনের মানুষ হিসেবে পরিচিত নজরুল ইসলাম লিচু মানুষের বিপদে আপদে পাশে দাড়াঁন সব সময়। এলাকার উন্নয়নেও সরব ভুমিকা পালন করেন নজরুল ইসলাম লিচু। তাই ভোটারদের পছন্দের তালিকার শীর্ষে রয়েছেন সমাজসেবক লিচু।
মেম্বার প্রার্থী নজরুল ইসলাম লিচু বলেন,মানুষের সেবা করাই আমার পেশা ও নেশা। যতদিন বাচঁবো মানুষের সেবা করে যাবো। আসন্ন ইউপি নির্বাচনে জনতার ভোটে জয়লাভ করে ৯ নং ওয়ার্ডের অসমাপ্ত কাজ সম্পন্ন করতে চাই।
অসমাপ্ত কাজ সম্পন্ন করতে চান নজরুল ইসলাম লিচু


