Thursday, August 20, 2026

দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন নৌকা প্রত্যাশী সাত্তার চেয়ারম্যান

Must read

মাসুদ উল হাসান ॥
বকশীগঞ্জ উপজেলার নিলাক্ষিয়া ইউপি নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের পর ফিলাপ করে জমা দিয়েছেন ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার। রোববার বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন তিনি।
নৌকা প্রত্যাশী নজরুল ইসলাম সাত্তার সততা ও নিষ্ঠার সাথে নিলাক্ষিয়া ইউপি চেয়ারম্যান ও বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বিশিষ্ট শিল্পপতি নুর মোহাম্মদের ছোট ভাই। তিনিই হবেন নিলাক্ষিয়া ইউনিয়নের নৌকার মাঝি এমটাই ধারনা ভোটারদের। সৎ ও ক্লিন ইমেজ খ্যাত আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম সাত্তার নৌকা প্রতীক পেলে নিলাক্ষিয়া ইউপি নির্বাচনে নৌকার জয় নিশ্চিত বলে দাবি নেতাকর্মীদের। দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করবে নৌকার পক্ষে।
মনোনয়ন ফরম জামাদানকালে অন্যান্যের মধ্যে বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু জাফর, উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক এ.কে এম হান্নান,আইন বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, সদস্য নজরুল ইসলাম ও নিলাক্ষিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মিষ্টার সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article