Thursday, July 2, 2026

জনতার “বলিষ্ঠ কন্ঠ” আমার নির্বাচনী প্রতীক-এম শাহীন আল আমীন

Must read

মতিন রহমান।। জামালপুরের বকশীগঞ্জে আসন্ন ৭ নং মেরুরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক এম. শাহীন আল আমীন। তিনি বকশীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচিত সভাপতি, দীর্ঘ দিন যাবৎ দৈনিক ইওেফাক,এশিয়ান টিভির জেলা প্রতিনিধি, দৈনিক গণজয় পত্রিকার সম্পাদক হিসাবে সুনামের সহিত সাংবাদিকতা করেছেন,সমাজের একজন শিক্ষানুরাগী ও সমাজসেবক হিসাবে পরিচিত।
সাংবাদিক এম. শাহীন আল আমীন বলেন,জনতার বলিষ্ঠ কন্ঠই আমার নির্বাচনী প্রতীক,সরকারের অধিকতর ভোট উৎসব নির্বাচনের চিন্তাভাবনা বাস্তবায়ন হলে দলীয় প্রতীক বিহীন নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে জনসাধারণ অধিক যোগ্য প্রার্থী বাছাই করার সুযোগ পাবে। ৫ বছর পর এই সুযোগ এখন ভোটারের হাতের নাগালে। এলাকার সার্বিক উন্নয়নে অধিকতর যোগ্য প্রার্থী বাছাই করার সুযোগ হাত ছাড়া করলে আগামী ৫ বছর খেসারত দিতে হবে। ভোটের “বিচার” সঠিক না হলে ন্যায় বিচার থেকে বঞ্চিত হয় সাধারণ মানুষ। নির্বাচনে “আবেগ” না “বিবেক” দিয়ে কাজ করতে হয়। সঠিক বিবেকের মাধ্যমে আবেগের প্রকাশ হলে সেই আবেগ জনকল্যানে কাজে আসবে। আর বিবেককে চাপা দিয়ে আবেগের বাস্তবায়ন করলে তার ফলাফল মানবতার কল্যানে আসে না। আমি আমার প্রিয় মেরুরচর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী। তবে আমি আসক্ত প্রার্থী না। জনমত আমার পক্ষে থাকলে আমি নির্বাচন করবো ইনশাআল্লাহ। জনমত আমার চাইতে আরও যোগ্য প্রার্থী বাছাই করলে আমি ভোটার হিসেবে জনতার মিছিলে যোগদান করবো। আমি প্রতীক প্রিয় প্রার্থীনা। আমি জনসাধারণ প্রিয় প্রার্থী। আজীবন জনসাধারণের অধিকার আদায়ে সংগ্রাম করেছি। মানব কল্যাণে কাজ করেছি। উন্নয়ন কাজে অংশিদার হয়েছি সাধ্যমাফিক। যতদিন বেচেঁ থাকবো বঞ্চিত মানুষের সাথে থাকবো। যোগ্যতায় খাঁটো হলে নিজেই সরে দাড়াঁবো। জনতা কর্তৃক “যোগ্য” বলে বিবেচিত হলে প্রতিযোগীদের সাথে ভোটের মাঠে থাকবো। ভোটাররা আমার সাথে থাকবে ইনশাআল্লাহ। জনতার “বলিষ্ঠ কন্ঠ” আমার নির্বাচনী প্রতীক। শুভাকাংখিসহ সবার জন্য শুভ কামনা। মহান আল্লাহ সবাইকে ভালো রাখুক।
- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article