Thursday, July 2, 2026

মাদক ও জুয়ামুক্ত মডেল মেরুরচর ইউনিয়ন গড়তে চান সবুজ

Must read

নিজস্ব প্রতিনিধি ॥ বকশীগঞ্জ উপজেলার ৭ নং মেরুরচর ইউয়িনকে আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান হুমায়ুন কবীর সবুজ। আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হুমায়ুন কবীর সবুজ এলাকায় প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন বেশ জোড়ে শোরে। নৌকা নিয়ে মাঠে থাকতে জোড় লবিং চালাচ্ছেন সাবেক এই সেনা সদস্য।

জানা যায়,হুমায়ুন কবীর সবুজ আওয়ামী পরিবারের সন্তান। ১৯৮২ সাল থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হুমায়ুন কবীর সবুজ ১৯৮৮ সালে দেশ সেবার ব্রত নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় তিনি এলাকার সাধারণ মানুষের সুখে দুখে পাশে দাড়িয়েছেন। স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের সকল দলীয় প্রগ্রামে সহযোগীতা করতেন তিনি। সফলতার সহিত চাকুরি শেষে ২০০৭ সালে অবসর গ্রহন করেন। এরপর ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি ও ২০১৪ সালে কাউন্সিলের মাধ্যমে বিপুল ভোটে মেরুরচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হন। গত ৭ বছর থেকে আওয়ামীলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। স্থানীয় আওয়ামীলীগকে সুসংগঠিত ও শক্তিশালী করতে কাজ করে যাচ্ছেন নিরলস ভাবে। আসন্ন মেরুরচর ইউপি নির্বাচনে নৌকা প্রত্যাশী তিনি। নৌকা পেলে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগনকে সাথে নিয়ে জয় নিশ্চিত করতে চান। গড়তে চান মাদক ও জুয়ামুক্ত মডেল ইউনিয়ন।

চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবীর সবুজ বলেন,জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার গ্রাম হবে শহর। সেই লক্ষ্য বাস্তবায়নে আসন্ন ্ইউপি নির্বাচনে দলীয় প্রতীক নৌকা প্রত্যাশী আমি। দীর্ঘদিন যাবত এলাকায় কাজ করে আসছি। স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আমার সাথে আছে। জনগনের ভালোবাসাও আছে আমার সাথে। দল যদি সব কিছু বিবেচনা করে আমাকে দলীয় প্রতীক দেয় তাহলে নৌকার পালে হাওয়া লাগিয়ে জয়ের বন্দরে পৌঁছবো ইনশাআল্লাহ। আমি যদি চেয়ারম্যান নির্বাচিত হই তাহলে মেরুরচর ইউনিয়ন হবে মাদক ও জুয়া মুক্ত। অবহেলিত মেরুরচর ইউনিয়ন হবে আধুনিক ও মডেল ইউনিয়ন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article