Tuesday, October 6, 2026

গণসংযোগে ব্যাস্ত সময় পার করছেন যুবলীগ নেতা সিদ্দিক ॥ হাল ধরতে চান নৌকার

Must read

নিজস্ব প্রতিনিধি ॥
বকশীগঞ্জের মেরুরচর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী যুবলীগ নেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক গণসংযোগে ব্যাস্ত সময় পার করছেন। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় উঠান বৈঠক,পথসভা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। নৌকার পালে হাওয়া লাগাতে মাঠ চষে বেড়াচ্ছেন উপজেলা যুবলীগের অন্যতম সদস্য বিশিষ্ট ব্যবসায়ী সিদ্দিকুর রহমান। শক্ত হাতে নৌকার হাল ধরতে চান।

জানাযায়,যুবলীগ নেতা সিদ্দিকুর রহমান প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী। এলাকায় বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী হিসেবেও বেশ সুনাম রয়েছে তার। জনগনের সেবা করার জন্যই আসন্ন ইউপি নির্বাচনে মেরুরচর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন সিদ্দিকুর রহমান। জামালপুর জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম কিনে জমা দিয়েছেন তিনি। তিনিই হবেন নৌকার কান্ডারী এমটাই ভাবছে তার কর্মী সমর্থকরা। সিদ্দিকুর রহমানও মাঠে নেমেছেন কোমর বেধেঁ। নৌকার পালে হাওয়া লাগাতে মাঠে থাকার ঘোষনা দিয়েছেন তিনি। নৌকা পেলে জয় নিয়ে ঘরে ফিরবেন সিদ্দিক এমনটাই ধারনা সাধারণ ভোটারদেরও। সিদ্দিকুর রহমান ধন্যাঢ্য ব্যবসায়ী আলহাজ্ব ইলিয়াছ আলীর ছোট ভাই। ইলিয়াছ আলী এলাকায় দানবীর হিসেবে পরিচিত। মেরুরচর ইউনিয়ন যুবলীগকে সু-সংগঠিত করার কারিগর সিদ্দিক। তার পরিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া দল বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। তরুন সমাজসেবক সিদ্দিকুর রহমান রাজনীতির পাশাপাশি বিভিন্ন কর্মকান্ডের সাথে জড়িত। বিভিন্ন সামাজিক সংগঠনের সাথেও জড়িত তিনি। স্বেচ্ছাশ্রমে বাশের সাকো নির্মান, মসজিদ, মাদ্রাসায় দান,অসহায় গরীব শিক্ষার্থীদের আর্থিক সহায়তা,অসুস্থ্য অসহায় মানুষদের চিকিৎসার ব্যবস্থা করনসহ ব্যপক সামাজিক কর্মকান্ড করে যাচ্ছেন তিনি। এলাকায় পরিচ্ছন্ন রাজীনিতীবিদ ও সমাজসেবক হিসেবে তার বেশ সুনাম রয়েছে।

চেয়ারম্যান প্রার্থী সিদ্দিকুর রহমান বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক আমি । আমার রক্ত আওয়ামীলীগের রক্ত। মেরুরচর ইউনিয়ন বাসীর জন্য কিছু করতে চাই। তাদের শাসক নয়,সেবক হতে চাই। সুখে দুখে মানুষের পাশে থাকতে চাই। জনগনের ভালোবাসা নিয়ে বাঁচতে চাই। দল যদি সবকিছু বিবেচনা করে আমাকে মূল্যায়ন করে দলীয় প্রতীক দেয় তাহলে দলীয় নেতাকর্মীসহ সাধারণ জনগনকে সাথে নিয়ে নৌকার পালে হাওয়া লাগিয়ে জয়ের বন্দরে পৌঁছবো ইনশাআল্লাহ ।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article