মতিন রহমান।। জামালপুর জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর আয়োজনে শুক্রবার বকশীগঞ্জ উপজেলার লাউচাপড়া অবসর বিনোদন কেন্দ্রে আনন্দ ভ্রমন- ২০২১ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আনন্দ ভ্রমন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,জামালপুর জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের আহ্বায়ক, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সাধারন সম্পাদক মোশায়ের উল ইসলাম রতন, জামালপুর জেলার সিভিল সার্জন ডাঃ প্রণয় কান্তি দাশ,জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ মাহফুজুর রহমান সোহান, জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রফেসার ডাঃ শ্যামল কুমার সাহা, জামালপুর জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সদস্য সচিব ডাঃ সাজাদা ই জান্নাত তনু, বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রতাপ নন্দীসহ জেলার ইন্টারনী চিকিৎসকরা।
আনন্দ ভ্রমনের প্রধান আকর্ষণ ছিল দড়ি টানাটানি, মহিলাদের বালিশ খেলা, শিশুদের দৌড় ও সাংস্কৃতিক অনুষ্ঠান।


