মাসুদ উল হাসান ॥
সরকারি বরাদ্ধকৃত অর্থে উন্নয়নের পাশাপাশি নিজস্ব অর্থায়নেও প্রায় কোটি টাকার উন্নয়ন কাজ করেছেন নিলাক্ষিয়া ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার। গত ৫ বছরে নিজস্ব অর্থায়নে বিভিন্ন স্কুল,মাদ্রাসা, রাস্তাঘাট,মসজিদের উন্নয়ন কাজসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড করেছেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার।
জানা যায়, নজরুল ইসলাম সাত্তার ২০১৬ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক নৌকা দ্বিতীয় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন। স্বচ্ছতা ও সততার সহিত দায়িত্ব পালন করেছেন তিনি। নিজ অর্থায়নে তিন লাখ টাকা ব্যায়ে পরিষদে চেয়ারম্যান-মেম্বারদের কার্যালয়,১২ লাখ টাকা ব্যায়ে জানকিপুর ফকির পাড়া দাখিল মাদ্রাসার ৪টি ক্লাস রুম নির্মান, বাঁশকান্দা নূরানি মাদ্রাসার ৩৬ শতাংশ জমির কেনার জন্য ১৪ লাখ ৫০হাজার টাকা দান,দুই লাখ টাকা ব্যায়ে নিলক্ষিয়া আর জে পাইলট উচ্চ বিদ্যালয়ে মেয়েদের জন্য ৩ টি কমন রুম নির্মান,প্রায় দুই লাখ টাকা ব্যায়ে সাজিমারা পাকা রাস্তা থেকে নয়াপাড়ার রাস্তা সংস্কার, ২ লাখ টাকা ব্যায়ে জানকিপুর দাড়িয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুইটি ক্লাস রুম নির্মাণ,এক লাখ টাকা ব্যায়ে ঝুড়ারপাড় আবদুল্লাহ বাজার হতে পাগলা পাড়া বমের বাড়ি পর্যন্ত রাস্তা নির্মান,দেড় লাখ টাকা ব্যয়ে ঘুমের চর নদীর পাড়া হতে জিলহজের বাড়ি পর্যন্ত কাঁচা রাস্তা নির্মান সহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড করেছেন নজরুল ইসলাম সাত্তার। এছাড়া তিনি স্কুল,কলেজ ও মাদ্রাসা পড়ূয়া অসহায় শিক্ষার্থীদের সব সময় সহযোগীতা করে আসছেন। আসন্ন ইউপি নির্বাচনে আবারো চেয়ারম্যান প্রার্থী তিনি। চেয়েছেন আওয়ামীলীগের দলীয় মনোনয়ন। নৌকা প্রত্যাশী নজরুল ইসলাম সাত্তার বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সাত্তারের সহোদর বড় ভাই বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক নুর মোহাম্মদ দীঘদিন যাবত বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এলাকায় বিশিষ্ট দানবীর হিসেবে পরিচিত।
পরিচ্ছন্ন রাজনীতিবিদ ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার এলাকায় বিশিষ্ট শিক্ষানুরাগী ও সৎ মানুষ হিসেবে পরিচিত। সততার কারনে এলাকায় তার গ্রহন যোগ্যতা রয়েছে। সাধারণ ভোটাররা নজরুল ইসলাম সাত্তারকে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চায়। নৌকার পালে হাওয়া লাগাতে নিলাক্ষিয়া ইউনিয়নে নজরুল ইসলাম সাত্তারের বিকল্প নেই বললেই চলে। সততা ও জনপ্রিয়তার কারনে আসন্ন ইউপি নির্বাচনে নজরুল ইসলাম সাত্তারই হবে নৌকার কান্ডারী এমনটা ধারনা জনমনে। হেভিওয়েট প্রার্থী নজরুল ইসলাম সাত্তারকে দলীয় মনোনয়ন নৌকা দেয়া হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তার কর্মী সমর্থকরা।
ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইন বলেন,সাত্তার চেয়ারম্যান এক সততার নাম। এক উন্নয়নের নাম। যিনি অন্যায়ের সাথে কখনো আপোষ করেন না। দুর্নীতি যাকে স্পর্শ করতে পারেনি তিনি সাত্তার চেয়ারম্যান। এমন সৎ ও ভালো মানুষকেই দলীয় মনোনয়ন দেয়া হবে বলে আমার ধারনা। নৌকার পালে হাওয়া লাগাতে জননেতা সাত্তার চেয়ারম্যানের কোন বিকল্প নেই। উন্নয়নের ধারা অব্যহত রাখতে জনপ্রিয় চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তারকে নৌকা মাঝি হিসেবে দেখতে চাই। এটা নিলক্ষিয়া ইউনিয়নের প্রাণের দাবি।
ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার বলেন,আমি মানুষের জন্য রাজনীতি করি। ভোগের রাজনীতি কখনো করিনা। যতটুকু পারি এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করি। দুই মেয়াদে ইউপি চেয়ারম্যান থাকাকালীন কোনদিন কোন মানুষের ক্ষতি করিনাই। অসহায় মানুষের পাশে থেকেছি সব সময়। সরকারি সকল বরাদ্ধ শতভাগ স্বচছতার সহিত বন্টন করেছি। অন্যায় করিওনা অন্যায়কে প্রশয় দেইনা। আমি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশকে এগিয়ে নিতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে তার নীতি আদর্শ মেনে জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের সেবা করে যেতে চাই। নিলাক্ষিয়া ইউনিয়নবাসীর ভালোবাসা নিয়ে সব সময় পথ চলতে চাই। আসন্ন নির্বাচনে দল যদি আমাকে নৌকা প্রতীক দেয় দলীয় নেতাকর্মী ও জনগনকে সাথে নিয়ে নৌকার জয় নিশ্চিত করবো ইনশাআল্লাহ।
নৌকার পালে হাওয়া লাগাতে সাত্তার চেয়ারম্যানের বিকল্প নেই


