Monday, October 5, 2026

রক্তদান সংগঠন অবলম্বনের কার্যালয় উদ্বোধন

Must read

মাসুদ উল হাসান ঃ স্বেচ্ছায় করি রক্তদান”হাসবে রোগী বাঁচবে প্রাণ এই স্লোগান নিয়ে গঠিত ‘অবলম্বন’ নামে রক্তদান সংগঠনের কার্যালয় উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সন্ধায় বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজের সামনে কার্যালয়টির শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মোকারেছ খোকন,  মুক্তিযোদ্ধা বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের উপাধ্যক্ষ ইঞ্জিনিয়ার  নুর মোহাম্মদ, পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক জাকিউল হক জুয়েল হাজারী,উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইদুর রহমান লাল ও দারুচিনি রেস্টুরেন্টের মালিক এ এস এম ওমান প্রমূখ।

কার্যালয় উদ্বোধন কালে অন্যান্যের মধ্যে অবলম্বনের সদস্য শাহ মোহাম্মদ সিমান্ত, মেজবাহ সিফাত, সাজ্জাদ হোসেন শোভন,আশিক মাহমুদ,প্রান্ত ইসলাম,রাশেদুজ্জামান রনি,রাকিব তালুকদার, তাজিব ইসলাম তাজ,শয়ন মাহমুদ,জাহিদুল জীবন,সাব্বির আহম্মেদ, ইয়াসির আরাফাত রাব্বি, আশরাফুল ইসলাম, নুর মোহাম্মদ নয়ন ও আরিফ ইসলাম সজীব আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,২০১৯ সালে রক্তদান সংগঠন অবলম্বন প্রতিষ্ঠাতা করেন শাহ মোহাম্মদ শান্ত, মরহুমা সাদিয়া নিতু ও শহিদুল ইসলাম সানি। গত দুই বছরে সারাদেশে ৫ শতাধিক মানুষকে রক্তদান করা হয়েছে এই সংগঠনের উদ্যোগে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article