মতিন রহমান।। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১০ নভেম্বর) দুপুরে ২০২০-২১ অর্থবছরে উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলের অর্থায়নে ৬৩টি শিক্ষা প্রতিষ্ঠানে ভলিবলসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়েছে।
উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার। এ সময় তিনি শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।
উপজেলা নির্বাহী অফিসার মুনমুন জাহান লিজার সভাপতিত্বে, উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) শামসুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছরুয়ার আলম, প্রাথমিক শিক্ষা অফিসার রশিদা বেগম,বকশীগঞ্জ এন.এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুমুল হক সিদ্দিকি মাসুম,চন্দ্রবাজ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, ফারাজি পাড়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুস সালাম,রাহেলা কাদির স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু খালেক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাবৃন্দ।


