Monday, October 5, 2026

বকশীগঞ্জে সিবিও স্থায়ীত্বশীলতার লক্ষ্যে চেক হস্তান্তর

Must read

মতিন রহমান।। জামালপুরের বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জের সিবিও স্থায়ীত্বশীলতার লক্ষে চেক হস্তান্তর ও উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর)দুপুরে বকশীগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অক্সফাম ইন বাংলাদেশের সহযোগিতাতায় ও জামালপুর উন্নয়ন সংঘ রি-কল ২০২১ প্রকল্পের বাস্তবায়নে দুই উপজেলার ১০টি জনসংগঠনের মাঝে আর্থিক সহযোগিতার জন্য প্রত্যেক সংগঠনকে ৯৩ হাজার টাকা করে মোট ৯ লাখ ৩০ হাজার(নয় লাখ ত্রিশ হাজার)টাকার চেক হস্তান্তর করা হয়। এসময় পাঁচজন প্রশিক্ষিত মহিলার মাঝে কাজের সুবিধার্থে পাঁচটি মটর পাম্প বিতরণ করা হয়।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুনমুন জাহান লিজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামালপুর উন্নয়ন সংঘের সহকারী পরিচালক মোরশেদ ইকবাল,বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সম্রাট,বীর মুক্তিযোদ্ধা আফছার আলী,শিল্প ও বণিক সমিতির সাধারন সম্পাদক আব্দুল হামিদ, জোঁসনা বেগম প্রমূখ।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article