Saturday, October 3, 2026

বকশীগঞ্জে যুবদলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

Must read

নিজস্ব প্রতিনিধি ॥
বকশীগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার বিকালে পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেক কাটা,আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে দিবসটি পালিত হয়। প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মানিক সওদাগর। উপজেলা যুবদলের আহবায়ক বিপ্লব সওদাগরের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহবুবুর রহমান লাভলুর সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন পৌর যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম শাকিল তালুকদার।অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সামছুল আলম,রফিকুল ইসলাম ক্বারী,পৌর বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম,আশরাফ আলী,পৌর যুবদলের সদস্য সচিব তানজির আহম্মেদ সুজন,যুগ্ম আহবায়ক তৌহিদ মেহেদী,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশিকুর রহমান তোলন,সদস্য সচিব শহিদুল হক খান দুলাল,উপজেলা ছাত্রদলের আহবায়ক জোবাইদুল ইসলাম শামীম,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ রহমত আলী,সদস্য সচিব মিজানুর রহমান মিজান,মেরুরচর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সুজন মিয়া সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article