মতিন রহমান। জামালপুরের বকশীগঞ্জ থেকে গাজীপুরের আলোচিত গার্মেন্টস শ্রমিক শামীম হত্যা মামলার ৩ আসামীকে গ্রেফতার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ।
বুধবার দিবাগত রাতে মোবাইল ট্রাকিং এর মাধ্যমে হত্যাকারী ও তার সহযোগিদের অবস্থান নিশ্চিত করে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাটের নেতৃত্বে অভিযান চালিয়ে বকশীগঞ্জের বাট্টাজোর ইউনিয়নের ফুলদহপাড়া গ্রাম থেকে মা সুফিয়া বেগম সুফে ও তার দুই ছেলে সবুজ ও শুভকে আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে গাজীপুর থানা পুলিশের হাতে তাদের তোলে দেওয়া হয়। নিহত শামীম নওগাঁ জেলার পত্নীতলা উপজেলা সদরের খড়াইল দিঘরপাড় এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।
গাজীপুরের গাছা থানার উপ-পরিদর্শক (এসআই) নাদেরুজ্জামান জানান, চলতি মাসের ১৯ তারিখে গাজীপুরের গাছা থানার বড়বাড়ী এলাকায় নাজ জিন্স প্রসেসিং হাউজে হেল্পার শামীমের কথাকাটাটির এক পর্যায়ে সবুজের কথাকাটাকাটি হয়। এরই জেরধরে বের হয়ে বেধড়ক মারধোর করে সবুজসহ তার সহযোগিরা। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় শামীমের। এ ঘটনায় গাছা থানার একটি মামলা হয় মামলা নাম্বার ২২(১০)২১ ধারা-৩০২/৩৪। আসামীদের গ্রেফতার করাই জামালপুরের পুলিশ সুপার ও বকসীগঞ্জ থানা পুলিশ কে ধন্যবাদ জানান তিনি।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট জানান,গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর গাছা থানা অফিসার ইনচার্জ মোবাইলে অনুরোধ করেন হত্যা মামলার ৩ জন পলাতক আসামী বকশীগঞ্জ থানা এলাকায় অবস্থান করিতেছে। গাজীপুর থেকে এসে এ মুহূর্তে অভিযান পরিচালনা করা সম্ভব নয়। তিনি আমাকে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনার অনুরোধ করলে আমি বিষয়টি জামালপুরের পুলিশ সুপার জামালপুর স্যারকে জানাই। স্যার আমাকে ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেন। বকসীগঞ্জ থানা পুলিশ গ্রাম পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ৩ জন আসামিকেই গ্রেফতার করা হয়।বৃহস্পতিবার দুপুরে গাজীপুর থানা পুলিশের হাতে তাদের তোলে দেওয়া হয়।


