32.2 C
Munich
Saturday, June 20, 2026

ঘুষ-দুর্নীতি-ক্ষুধা ও দারিদ্র মুক্ত মডেল ইউনিয়ন গড়তে চান হারুন-অর রশিদ

Must read

মাসুদ উল হাসান ॥
ঘুষ-দুর্নীতি-ক্ষুধা ও দারিদ্র মুক্ত উন্নত সমৃদ্ধ ধানুয়া কামালপুর মডেল ইউনিয়ন গড়তে চান ইউপি চেয়ারম্যান প্রার্থী হারুন-অর রশিদ। সেই লক্ষ্যেই নির্বাচনী মাঠে নেমেছেন তিনি। নিয়েছেন নানা উন্নয়ন ও কর্মমূখী পরিকল্পনা। স্বচ্ছ মানুষ হিসেবে ইতোমধ্যে কামালপুর বাসীর হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি।
জানা যায়,হারুন অর রশিদ হারুন ১৯৭০ সালের ১০ জানুয়ারি কামালপুর এলাকার এক সম্ভান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। তার বাবার নাম মরহুম আহম্মেদ আলী মন্ডল ও মায়ের নাম মরহুম মালেকা বেগম। ৭ ভাই ও ১ বোনের মধ্যে সবার ছোট সমাজসেবক হারুন অর রশিদ। ছোট বেলা থেকেই হারুন অর রশিদ অত্যান্ত মেধাবী ছিলেন। তিনি ধানুয়া কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেনীতে সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেন। ধানুয়া কামালপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয় থেকে ৮ শ্রেনীতে ট্যালেন্টপুলে বৃত্তি ও ১৯৮৪ সালে একই বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় ৬ টি বিষয়ে লেটারসহ প্রথম বিভাগে উত্তীর্ন হন। তৎকালীন সময়ে বকশীগঞ্জ উপজেলার সকল উচ্চ বিদ্যালয়েল এসএসসি পরীক্ষার্থী ছাত্রদের মধ্যে শ্রেষ্ঠ ছাত্র নির্বাচিত হন তিনি। ১৯৮৬ সালে বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজ থেকে প্রথম বিভাগে এইচএসসি পাশ করেন। ১৯৮৯ সালে ঢাকার সরকারি সোহরাওয়ার্দী কলেজ থেকে স্নাতক ডিগ্রী অর্জন করেন। ১৯৯১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরী করেন। চাকুরির পাশাপাশি ২০০৩ সাল থেকে বাংলাদেশ রপ্তানি কারন এলাকা (বেপজা) লাইসেন্স নিয়ে ঠিকাদারী ব্যাবসা শুরু করেন। তিনি একজন সফল ব্যাবসায়ী। এছাড়াও বিভিন্ন সংগঠনের সাথে জড়িত তিনি। মুক্তিযোদ্ধা কল্যান সমিতি ঢাকা’র অর্থ বিষয়ক সম্পাদক ও ঢাকাস্থ বকশীগঞ্জ যুব কল্যান সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ঢাকাস্থ জামালপুর সমিতির সাংগঠনিক সম্পাদক ও ঢাকাস্থ বকশীগঞ্জ সমিতির নির্বাহী সমিতির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। পারিবারিক ভাবে তিনি দুই মেয়ে ও এক সন্তানের জনক।
আসন্ন ইউপি নির্বাচনে ভারতীয় সীমান্তবর্তী ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীতা ঘোষনা দিয়ে মাঠে নেমেছেন হারুন অর রশিদ। নিজের পারিবারিক ঐতিহ্য আর ব্যাক্তিগত স্বচ্ছ ইমেজকে কাজে লাগিয়ে জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন দেখেন তিনি। তার স্বপ্ন ঘুষ-দূর্নীতি-ক্ষুধা ও দারিদ্র মুক্ত উন্নত সমৃদ্ধ ধানুয়া কামালপুর। তাইতো ২০২১-২০২৬ ভিশন নিয়ে কামালপুরের নির্বাচনী মাঠে হাজির হয়েছেন সফল ব্যবসায়ী হারুন অর রশিদ। চান এলাকাবাসীর অকুন্ঠ সমর্থন। গড়তে চান আধুনিক কামালপুর ইউনিয়ন। সেবা করতে চান ইউনিয়নবাসীর। তার কর্ম পরিকল্পনার মধ্যে রয়েছে ঘুষ ও দূর্নীতিমুক্ত ইউনিয়ন পরিষদ, ক্ষুধা ও দারিদ্র মুক্ত উন্নত সমৃদ্ধ এলাকা গঠন,রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বের মধ্যে ঐক্যের বন্ধন সৃষ্টি করা,ঐতিহাসিক ১১ নং সেক্টরের বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার পরিবারের স্মৃতি সংরক্ষন,ইউনিয়ন পরিষদের সাবেক প্রেসিডেন্ট, চেয়ারম্যান ও মেম্বারদের সম্মানিত করা,এলাকার শিক্ষার উন্নয়নে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে উন্নত ও সমৃদ্ধ শিক্ষা কারিকুলাম চালু করা,স্বাস্থ্য সেবা- এলাকার প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবায় এলাকার সম্মানিত ডাক্তারদের নিয়ে বিনামূল্যে স্বাস্থ্যসেবা চালু করা, প্রতিটি ওয়ার্ডে সমবায় ভিত্তিক উন্নত প্রযুক্তি সম্পন্ন কৃষি ব্যবস্থা চালু,ঈদ পূনর্মিলনীর মাধ্যমে এলাকার সকল নাগরিকদের নিয়ে ঐক্য ভাতৃত্ব ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করা, জানুয়ারী মাসে প্রকৃতির লীলা ভূমি লাউচাপড়ায় বাৎসরিক মিলন মেলার আয়োজন করা, অবসর প্রাপ্ত শিক্ষকগণ কে বিশেষ শিক্ষক সম্মাননা পুরস্কার প্রদান, ইউনিয়নের সকল গুনী ব্যক্তিদের স্মৃতিচারণ ও গুনীজন সংবর্ধনার আয়োজন,ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রমকে জনগনের সামনে উপস্থাপনের মাধ্যমে গণবান্ধব ইউনিয়ন পরিষদ গঠন,কল্যাণ ফান্ড- প্রতিটি ওয়ার্ডের সামর্থ্যবান ব্যাক্তিদের কাছ থেকে অনুদান, যাকাত, ফেতরা, ইত্যাদি গ্রহন করে অসহায় ও দুস্থ্য মানুষের কল্যানে ব্যায় করা, ষাট এর দশকে অত্র এলাকার যে সকল মহান ব্যাক্তিগন অত্র স্কুল প্রতিষ্ঠায় উদ্যোগ গ্রহন করেছেন, জমি দান করেছেন এবং স্কুল প্রতিষ্ঠায় সার্বিক সহযোগীতা করেছেন তাদের সকলের পরিচিতি উল্লেখ করে ছবি ও নাম স্কুল প্রাঙ্গনে স্থাপনের ব্যবস্থা গ্রহন করা হবে,স্কুল প্রতিষ্ঠালগ্ন থেকে শুরু করে চলমান সকল সম্মানিত প্রধান শিক্ষকদের নামের তালিকা সম্বলিত বোর্ড তৈরী করা,স্কুলের শিক্ষা ব্যবস্থা চলমান শিক্ষানীতি মেনে আরো আধুনিকায়ন করন প্রসঙ্গে প্রস্তুতি গ্রহন, সফল ও স্বর্ণযুগের সাবেক প্রধান শিক্ষক শ্রদ্ধেয় “আঃ করিম মিঞা স্মৃতি ফাউন্ডেশন” গড়ার মাধ্যমে উক্ত বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক উন্নয়নের পরিকল্পনা গ্রহন ও বাস্তবায়ন,সাবেক প্রধান শিক্ষক আঃ জব্বার স্মৃতি পাঠাগার স্থাপন,স্কুলের যে সকল ছাত্র মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করেছিলেন তাদের নাম, ঠিকানা ও ছবি স্কুল প্রাঙ্গনে স্থাপন,অবসর প্রাপ্ত শিক্ষকগণ কে বিশেষ শিক্ষক সম্মাননা পুরস্কার প্রদান,স্কুল গেইটে- জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার ছবি স্থাপন,বর্তমান প্রজন্মের কছে মহান স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরতে হবে বঙ্গবন্ধু কর্নার ’’ স্থাপন,জাতীয় বীর প্রতীকদের ছবি ও নাম পরিচয় সংরক্ষন,মুক্তিযুদ্ধের মানচিত্র ও স্মৃতি সম্বলিত ছবি সংরক্ষন,স্বাধীনতার সচিত্র প্রতিবেদন এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক ছবি সংরক্ষন ও ঐতিহাসিক রণাঙ্গণকে ১১ নং সেক্টর নামকরন করার ইতিহাস বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরার ব্যাবস্থা গ্রহনের উদ্যোগ নেয়া হবে।
চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী হারুন অর রশিদ বলেন, আমি মহান মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করি। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর উন্নয়নের এই অগ্রযাত্রায় অংশিদারিত্ব ও ধানুয়া কামালপুর ইউনিয়ন বাসীর সেবা করার জন্যই চেয়ারম্যান প্রার্থী হয়েছি।
এলাকার মানুষের উদ্দেশ্যে হারুন অর রশিদ আরো বলেন,আপনাদের শাসক নয়,সেবক হতে চাই। আপনারা শুধু আমাকে একটিবার আপনাদের সেবা করার সূযোগ দিন। কথা দিচ্ছি বদলে দিব অবহেলিত এই ইউনিয়নের জনপদ। সরকারি যত বরাদ্ধ আসবে তা স্বচ্ছতার সহিত শতভাগ বন্টন হবে। আপনাদের সকলকে সাথে নিয়ে ঘুষ-দূর্নীতি-ক্ষুধা ও দারিদ্র মুক্ত উন্নত সমৃদ্ধ ধানুয়া কামালপুর মডেল ইউনিয়ন গড়ে তুলবো ইনশাআল্লাহ। চাই আপনাদের দোয়া ভালোবাসা আর সমর্থন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article