28.3 C
Munich
Saturday, June 20, 2026

বকশীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Must read

মতিন রহমান।। জামালপুরের বকশীগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন জাহান লিজা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার। এ সময় সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস,বকশীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সম্রাট, মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা মিজানুর রহমান, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তুহিন হক, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব মফিজ উদ্দিন, ধানুয়া কামালপুর বিজিবি কমান্ডার নায়েব সুবেদার জমশেদ আলী, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সন্ত্রাস, জঙ্গিবাদ-মাদক, চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামুলক বক্তব্য দেন ইউএনও।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article