নিজস্ব প্রতিনিধি ॥
বকশীগঞ্জ পৌর শহরের সদর হাসপাতাল রোডে ডাঃ এফ রহমান হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার উদ্বোধন করা হয়েছে। সকল ধরনের সিজারিয়ান ব্যবস্থা,প্যাথলজিক্যাল পরীক্ষা,সার্বক্ষনিক বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও আধুনিক মানসম্মত চিকিৎসা সেবার অঙ্গীকার নিয়ে সোমবার বিকালে হাসপাতালটির শুভ উদ্বোধন করা হয়। হাসপাতালের প্রতিষ্ঠাতা ডাঃ ফয়জুর রহমানের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.প্রতাপ নন্দী,মেরুরচর ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম জেহাদ,শেরপুর জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক আরিফ রেজা,শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ প্রমূখ।
বকশীগঞ্জে হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার উদ্বোধন


