মতিন রহমান।। জামালপুরের বকশীগঞ্জ স্ট্যান্ডার্ড ব্যাংক শাখার বিরুদ্ধে চেক জালিয়াতির অভিযোগ উঠেছে। স্ট্যান্ডার্ড ব্যাংকের নিয়মিত কাষ্টমার আবু হায়াত মুস্তাইন বিল্লাহ রনি এই অভিযোগ করেন। তিনি বলেন তার একাউন্ট থেকে ৯০ হাজার টাকা চেক জালিয়াতির মাধ্যেমে উওোলন করা হয়েছে। বিষয়টি ম্যানেজার কে জানালে তিনি খোঁজ খবর নিয়ে ব্যাবস্থা গ্রহণ করবেন বলে জানান কিন্তু দীর্ঘ দিন অতিবাহিত হলেও তিনি এই বিষয়ে কোন ব্যাবস্থা গ্রহন করেননি।
আবু হায়াত মুস্তাইন বিল্লাহ রনি বলেন, আমি বকশীগঞ্জের বাহিরে থাকার সুযোগে বিগত ৫ সেপ্টেম্বর রোজ রবিবার সকাল ১১টা সময় আমার চলতি একাউন্ট আলহাজ্ব ডাঃ আব্দুল স্মৃতি ডায়াগনোষ্টিক কমপ্লেক্সে থেকে ৯০ হাজার টাকা উওোলন করা হয়। কিন্তু টাকা দেওয়ার সময় স্ট্যান্ডার্ড ব্যাংকের ক্যাশিয়ার কোন ধরনের নিয়ম রক্ষা করেনি,একাউন্টের মালিককে ফোন করার কথা থাকলেও ফোন দেওয়া হয়নি, চেকের পিছনে টাকা গ্রহন কারীর মোবাইল নাম্বার নেওয়ার কথা থাকলে মোবাইল নাম্বার নেওয়া হয়নি এবং সেদিন সিসি ক্যামেরা নষ্ট ছিলো বলে দাবী করে ব্যাংক কৃতপক্ষ। আমার ধারনা ব্যাংকের কেউ এই চেক জালিয়াতির পিছনে থাকতে পারেন। এই ঘটনায় বকশীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।
স্ট্যান্ডার্ড ব্যাংকের ক্যাশিয়ার পরিমল সরকার ও মুজাহিদুল ইসলাম বলেন, চেক নিয়ে আসা ব্যাক্তি আমাদের মুখ পরিচিত তাই নিয়ম রক্ষা করা হয়নি। আমরা তাকে দ্বিতীয় বার দেখলে চিন্ততে পারবো।
বকশীগঞ্জ স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জয়নাল আবেদীন এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।


