মতিন রহমান।। জামালপুরের বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুনমুন জাহান লিজার হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে অষ্টম শ্রেণির এক মাদ্রসা ছাত্রী।
শুক্রবার রাতে গোপন সংবাদের ভিওিতে বকশীগঞ্জ পৌরসভার চরকাউরিয়া সীমারপাড়া এলাকায় বিয়ে বাড়ীতে উপস্তিত হয়ে অভিযান পরিচালনা করে বিয়ে বন্ধ করেদেন নির্বাহী ম্যাজিস্ট্রেট,ইউএনও মুনমুন জাহান লিজা। এ সময় তিনি বাল্যবিবাহ নিরোধ আইনে বর ও মেয়ের পরিবারের কাছে স্ট্যাম্পে অঙ্গিকার নামায় লিখিত নেন যে ১৮ বছরের পূর্বে মেয়েকে বিয়ে দেওয়া যাবেনা এই মর্মে মুচলেকা নেওয়া হয়।
জানা যায়, বকশীগঞ্জ পৌর শহরের কোহীনুর মহিলা মাদ্রাসার অষ্টম শ্রেণির এক ছাত্রীর সংঙ্গে পার্শবর্তী দেওয়ানগঞ্জ উপজেলার মাদারেরচর এলাকার খোরশেদ আলীর ছেলে হাবিবুল্লাহ মুরাদের সংঙ্গে বিয়ের আয়োজন করা হয়েছিলো।


