26.8 C
Munich
Thursday, June 18, 2026

বকশীগঞ্জে আজাদ আলোকিত এতিম খানা ও মাদ্রাসার উদ্বোধন

Must read

মাসুদ উল হাসান ॥
জামালপুরের বকশীগঞ্জ পৌরশহরের মালিরচর নয়াপাড়ায় আজাদ আলোকিত এতিমখানা-নুরানী ও হাফেজিয়া মাদ্রাসার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকালে জামালপুর জেলা আওয়ামীলীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মরহুম আবুল কালাম আজাদ মেডিসিনের নামে প্রতিষ্ঠিত এতিমখানা ও মাদ্রাসার শুভ উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক তথ্যমন্ত্রী আলহাজ্ব আবুল কালাম আজাদ এমপি। এতিম খানা ও মাদরাসার প্রতিষ্ঠাতা বকশীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি শাহীনা বেগমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আবুল কালাম আজাদ এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন জাহান লিজা,পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়,সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আগা সাইয়ুম। এ সময় অন্যান্যের মধ্যে মেরুরচর ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম জেহাদ,মেরুরচর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস আলী,বগারচর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি এস এম ওমর আল ফারুক,যুবলীগের যুগ্ম আহবায়ক আবদুল আলিম তারা,প্রেসক্লাব সভাপতি এম শাহীন আল আমীন,উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুরাইয়া বেগম,সাংগঠনিক সম্পাদক তাহমিনা আক্তার শিউলী প্রমূখ উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article