19.4 C
Munich
Thursday, June 18, 2026

বকশীগঞ্জে ৫ দিনব্যাপী জরায়ু মুখ ও স্তন ক্যান্স্যার পরীক্ষা ক্যাম্প শুরু

Must read

মতিন রহমান।। জামালপুর বকশীগঞ্জ উপজেলার ২০টি কমিউনিটি ক্লিনিকে আজ বুধবার(১৬ সেপ্টেম্বর) থেকে রোববার (১৯ সেপ্টেম্বর)পর্যন্ত ৫ দিনব্যাপী ভায়া (জরায়ু মুখ ও স্তন ক্যান্স্যার পরীক্ষা)ক্যাম্প শুরু হয়েছে।
বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ঢাকা থেকে আগত অভিজ্ঞ মহিলা ডাক্তার ও তাদের টিম দ্বারা অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে ভায়া ক্যাম্প পরিচালিত হবে। সকাল ১০টা থেকে দুপুর ১.৩০ মিনিট পর্যন্ত প্রতিদিন ৪টি কমিউনিটি ক্লিনিকে ৩০ থেকে ৬০ বছর বয়সের সকল বিবাহিত মহিলাদের পরীক্ষা করা হবে। ভায়া পরিক্ষায় আগ্রহী মহিলাদের কেন্দ্রে আসার সময় জাতীয় পরিচয় (NID) পত্রের ফটোকপি ও প্রত্যেকের আলাদা আলাদা সচল মোবাইল নাম্বার সঙ্গে আনতে হবে। উল্লেখ্য,যারা আগে ভায়া টেস্ট এর জন্যে রেজিস্ট্রেশন করেছেন তাদেরও আইডি কার্ড এর ফটোকপি এবং সচল মোবাইল নাম্বার নিয়ে আসতে হবে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রতাপ নন্দী বলেন জরায়ু ও স্তন ক্যান্সার মরণ ব্যাধি, যা প্রাথমিকভাবে সাধারণত কোনো দৃশ্যমান পূর্ব লক্ষণ প্রকাশ করে না কিন্তু নিয়মিত পরীক্ষার মাধ্যমে প্রাথমিক অবস্থায় শনাক্ত করা গেলে এই ক্যান্সারের সম্পূর্ণ নিরাময় সম্ভব। শুরুতে এ ক্যান্সার নির্ণয় করতে পারলে অনেক মা-বোনের জীবন রক্ষা করা যাবে।
- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article