26.8 C
Munich
Thursday, June 18, 2026

বকশীগঞ্জে আওয়ামীলীগের মত বিনিময় সভা অনুষ্ঠিত

Must read

মতিন রহমান।। তৃনমূল পর্যায়ে আওয়ামী লীগকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে জামালপুরের বকশীগঞ্জে উপজেলা আওয়ামীলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে বক‌শীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে,উপ‌জেলা সরকা‌রী গণগ্রস্থাগার হলরু‌মে মত‌বি‌নিময় সভায় সভাপতিত্ব করেন, উপ‌জেলা আওয়ামী লী‌গের সহ-সভাপ‌তি ও জেলা পরিষদ সদস্য জয়নাল আ‌বেদীন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামালপুর-১ দেওয়ানগঞ্জ-বক‌শীগঞ্জ আসনের সংসদ সদস্য, প‌রিকল্পনা মন্ত্রণালয় সম্প‌র্কিত সংসদীয় স্থায়ী ক‌মি‌টির সভাপ‌তি,সাবেক মন্ত্রী, আলহাজ্ব আবুল কালাম আজাদ এম‌পি।

উপ‌জেলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়ের সঞ্চালনায় বি‌শেষ অ‌তি‌থি হিসা‌বে বক্তব‌্য রাখেন উপ‌জেলা আওয়ামী লী‌গের সহ-সভাপ‌তি মোঃ আবু জাফর, সহ-সভাপ‌তি বীর মু‌ক্তি‌যোদ্ধা আলহাজ ম‌ফিজ উদ্দিন, সহ-সভাপ‌তি ই‌ঞ্জি‌নিয়ার নূরুল আ‌মিন ফোরকান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জালাল উ‌দ্দিন। বগারচর ইউ‌নিয়ন আওয়ামী লী‌গের সা‌বেক সভাপ‌তি সারমারা না‌ছির উ‌দ্দিন উ‌চ্চ বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক ওমর আল ফারুক, উপ‌জেলা স্বেচ্ছা‌সেবক লী‌গের সভাপ‌তি আগা সাইয়ুম, ধানুয়া কামালপুর ইউ‌নিয়ন প‌রিষ‌দের সা‌বেক চেয়ারম‌্যান গোলাম মোস্তফা, বক‌শিগঞ্জ পৌর আওয়ামী লী‌গের আহ্বায়ক আব্দুল হা‌মিদ, মেরুরচর ইউ‌নিয়ন আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক ই‌লিয়াছ আলী, নীলা‌খিয়া ইউ‌নিয়ন আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক মোফাজ্জল হো‌সেন মিস্টার, বাট্টা‌জোড় ইউ‌নিয়ন আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক ডাঃ আঃ মুন্নাফ, উপ‌জেলা ছাত্রলীগের সহ-সভাপ‌তি মির্জা সম্রাট, উপ‌জেলা আওয়ামী তাঁতী লী‌গের আহ্বায়ক রা‌কি বিল্লাহ, উপ‌জেলা আওয়ামী যুব ম‌হিলা লী‌গের সভাপ‌তি জহুরা বেগম প্রমূখ।

এসময় উপ‌জেলা আওয়ামী লী‌গের সাংগঠ‌নিক সম্পাদক এ‌বিএইচ আলা‌মিন মাস্টার, বক‌শিগঞ্জ পৌর মেয়র ও পৌর যুবলী‌গের আহ্বায়ক নজরুল ইসলাম সওদাগর, মেরুরচর ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান জা‌হিদুল ইসলাম জেহাদ, আওয়ামী নেতা সাখাওয়াত হো‌সেন সাকা সহ সকল আওয়ামী নেতাকর্মীরা উপ‌স্থিত ছি‌লেন।

একই‌দি‌নে উপ‌জেলার শা‌ন্তিনগর বাইতুল আমান জা‌মে মস‌জি‌দের নির্মাণ কাজ প‌রিদর্শন,গোয়ালগাঁও ভূ‌মিহীন ও গৃহহীন‌দের জন‌্য মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রক‌ল্পের আওতায় জ‌মি সহ ঘর প্রদান কার্যক্রমের বর্তমান অবস্থা প‌রিদর্শন,প্রয়াত আওয়ামীলীগ নেতা আবুল কালাম আজাদ মেডিসিনের কবর জিয়ারত ও আজাদ আলোকিত এতিম খানা ও নূরানী হাফিজিয়া মাদ্রাসার শুভ উদ্বোধন করেন এম‌পি আবুল কালাম আজাদ।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article