28.3 C
Munich
Saturday, June 20, 2026

বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর ব্যাতিক্রমী উদ্যোগ

Must read

মাসুদ উল হাসান :
বকশীগঞ্জে ব্যাতিক্রমী এক উদ্যোগ গ্রহন করেছেন বিশিষ্ট শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা আফসার আলী। মুক্তিযোদ্ধার সম্মানি ভাতার টাকা অসহায় গরীব মানুষের মাঝে বিলিয়ে দেন তিনি। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে মালিরচর হাজিপাড়া আমেনা খাতুন এতিম খানা ও হাফেজিয়া মাদ্রাসার ২০ জন এতিম শিক্ষার্থীর মাঝে চাল,আলু,মুড়ি,চিড়া ও গুড় বিতরণ করা হয়েছে। এই মহতি উদ্যোগের জন্য প্রশংসায় ভাসছেন দেশের এই সূর্য সন্তান।
জানা যায়, গত তিনমাস আগে পৌর শহরের মালিরচর এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আফসার আলী মুক্তিযোদ্ধার সম্মানি ভাতার টাকা এলাকার দরিদ্র,অসুস্থ্য,পঙ্গু,বিধবা,দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিলিয়ে দেয়ার ঘোষনা দেন। এরপর থেকেই তিনি প্রতিমাসে সম্মানি ভাতার টাকা অসহায়দের মাঝে বিতরণ করে আসছেন। বৃহস্পতিবার ২০ জন এতিম শিক্ষার্থীর মাঝে চাল,আলু,মুড়ি,চিড়া ও গুড় বিতরণ করা হয়। মালিরচর হাজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। মালিরচর হাজিপাড়া আমেনা খাতুন এতিম খানা ও হাফেজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম সম্রাট,শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ,বীর মুক্তিযোদ্ধা পরিমল চন্দ্র সাহা,আমিনুল ইসলাম ও সাংবাদিক সরকার আবদুর রাজ্জাক প্রমূখ বক্তব্য রাখেন।

বিশিষ্ট শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা আফসার আলী বলেন,জীবন বাজি রেখে দেশকে স্বাধীন করেছি। এলাকার অসহায় মানুষের কষ্ট দেখলে থাকতে পারিনা। তাইতো সম্মানি ভাতার টাকা অসহায়দের মাঝে বিলিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। ক্ষুদ্র পরিসরে হলে অসহায় মানুষের পাশে দাড়াতে পেরে অনেক ভালো লাগছে। তিনি আরো বলেন,সমাজে পিছিয়ে পড়া অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ,দরিদ্রদের মাঝে ভ্যানগাড়ি বিতরণ ও হাস মুরগী বিতরনের উদ্যোগ নেয়া হবে। সকলের সহযোগীতায় জীবনের শেষ দিন পর্যন্ত এই কার্যক্রম চালিয়ে যেতে চাই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন জাহান লিজা বলেন,মুক্তিযোদ্ধারা আমাদের গর্ব। তাদের জন্যই আমরা লাল সবুজের পতাকা পেয়েছি,পেয়েছি একটি স্বাধীন দেশ। বীর মুক্তিযোদ্ধা আফসার  আলীর এই কাজ সত্যিই প্রশংসনীয়। উদার মনের বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর এই মহতি কাজকে আমি সম্মান জানাই।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article