মাাসুদ উল হাসান :
বকশীগঞ্জে বন্যাকবলিত এলাকায় চাল-শিশু খাদ্য ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার দিনব্যাপী উপজেলার নিলাক্ষিয়া ও মেরুরচর ইউনিয়নে বন্যার্তদের মাঝে এসব বিতরণ করা হয়। সকালে নিলাক্ষিয়া ইউনিয়নের ১ শতাধিক পরিবারের মাঝে ১০ কেজি করে চাল ও দুইশ পরিবারের মাঝে ৫শ করে টাকা বিতরণ করা হয়। বিকালে মেরুরচর ইউনিয়নে ঘুঘরাকান্দি, কলকীহারা, মুন্দিপাড়া ও আইরমারী এলাকায় বন্যা কবলিত শতাধিক পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। একই সময়ে অর্ধশতাধিক পরিবারের শিশু খাদ্যও বিতরণ করা হয়। সরকারি ভাবে বরাদ্ধকৃত এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন জাহান লিজা। এ সময় শেরপুর সরকারি কলেজের সাবেক ভিপি মেরুরচর ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম জেহাদ,বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নিলাক্ষিয়া ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার, সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু,ট্যাগ অফিসার সহকারী প্রোগ্রামার আব্দুর রহমান,ইউপি সচিব বজলুল করিম,সাংবাদিক মাসুদ উল হাসান, মোহাম্মদ আসাদ ও লিয়াকত হোসেন বাবুল প্রমূখ উপস্থিত ছিলেন।
বকশীগঞ্জে বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ


