মতিন রহমান।। জামালপুরের বকশীগঞ্জে নবম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
শুক্রবার বিকালে বকশীগঞ্জ পৌরসভার সীমারপাড়া এলাকার কনের বাড়িতে উপস্থিত হয়ে বিয়েটি বন্ধ করে দেন উপজেলা নির্বাহী অফিসার মুনমুন জাহান লিজা ।
জানা যায়, দেওয়ানগঞ্জ উপজেলার মাদারেরচর এলাকার খোরশেদ আলীর ছেলে হাবিবুল্লাহ মুরাদের সাথে চরকাউরিয়া সীমারপাড় এলাকার নবম শ্রেণির ছাত্রীর বিয়ের সকল আয়োজন করা হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মুনমুন জাহান লিজা উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে দেন। পরে ছাত্রীর বাবা-মায়ের কাছ থেকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দিবেন না মর্মে মুচলেকা নেয়া হয়।


