23 C
Munich
Saturday, June 20, 2026

বকশীগঞ্জে ৭১-এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের সভা

Must read

নিজস্ব প্রতিনিধি :
জামালপুরের বকশীগঞ্জে ৭১-এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের ব্যানারে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঘরে ঘরে জাগ্রত করতে হবে ৭১ এর মুক্তিযুদ্ধের চেতনা। চলো চলো গোপালগঞ্জ টুংগীপাড়া যাই, বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাই এই স্লোগান নিয়ে বুধবার বিকালে উপজেলার জব্বারগঞ্জ বাজারে এই সমাবেশ করেন তারা। ৭১-এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদ বকশীগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল হামিদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৭১-এর সহযোগী মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় পরিষদের প্রচার সম্পাদক এনামুল হক লাখ মন্ডল। বিশেষ অতিথি হিসেবে শিক্ষা বিষয়ক সম্পাদক বশির মাষ্টার,জেলার আহবায়ক সিরাজ সরকার,ছাহেদ আলী,নজরুল ইসলাম,ইসমাইল হোসেন ও সাফিউর রহমান প্রমূখ বক্তব্য রাখেন। সমাবেশে এনামুল হক লাখ মন্ডল বলেন, সরাসরি যুদ্ধে অংশ গ্রহন না করলেও ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে খাদ্য,বস্ত্রসহ নানাভাবে মুক্তিযোদ্ধাদের সহযোগীতা করেছি আমরা। আমাদের সহযোগীতার কারনেই নয় মাসে দেশ স্বাধীন হয়েছে। আমরা যদি মুক্তিযোদ্ধাদের সার্বিকভাবে সহযোগীতা না করতাম তাহলে এত কম সময়ে দেশ হয়তো স্বাধীন হতনা। তাই মহান স্বাধীনতায় তাদেরও অবদান কম নয়। তিনি আরো বলেন ৭১-এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদ একটি অরাজনৈতিক সংগঠন। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রানিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। তাই ৭১-এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের সকল সদস্যকে প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানাচ্ছি। ২০০১ সালের ৭ মার্চ সরদার গোলাম মোস্তফা ৭১-এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদ গঠন করেন বলে জানান তিনি।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article