নিজস্ব প্রতিনিধি ॥
বকশীগঞ্জে ১৯ টি চোরাই মোবাইল ফোন সহ চিহ্নিত দুই চুরকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে আটক করে। শুক্রবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। আটককৃতরা হল নিলক্ষিয়া ইউনিয়নের পোড়াবাড়ি এলাকার অর্খ শেখের ছেলে মনু মিয়া (৪২) ও রুকন খলিফার ছেলে রবিন মিয়া (১৮)।
জানা যায়,বৃহস্পতিবার রাতে উপজেলার নিলাক্ষিয়া বাজারে একটি মোবাইল ফোনের দোকানে চুরি হয়। দোকানের টিনের বেড়া কেড়ে ২১ টি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। পরে দোকানের মালিক ফজলু মিয়া থানায় একটি লিখিত অভিযোগ দেয়। অভিযোগের প্রেক্ষিতে অভিযানে নামে পুলিশ। রাতভর অভিযান চালিয়ে দুর্গম চর থেকে দুইজনকে আটক করা হয়। পরে আটককৃতদের স্বীকারোক্তির ভিত্তিতে শুক্রবার সকালে ১৯ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট বলেন, আটক আসামীদের আদালতে সোপর্দ ও অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে।
বকশীগঞ্জে ১৯ টি চোরাই মোবাইল ফোনসহ আটক-২


