রোকসানা আক্তারঃ বাংলাদেশের ডাক্তাররা তাদের জ্ঞান ও দক্ষতা দিয়ে বিশ্বের উচ্চ স্থানে গর্বের সাথে দাঁড়িয়ে আছে। চিকিৎসাশাস্ত্রে দেশের ডাক্তারদের একের পর এক সফলতায় মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে।
ময়মনসিংহে নিজ নিজ কর্ম গুণে অনেক ডাক্তার তাদের সফলতায় মানুষের হৃদয়ের মনিকোঠায় অবস্থান করে নিয়েছে। আর তাদের মধ্যে একজন সফলতার নায়ক ডাক্তার ইলিয়াস আহমেদ।
ডাক্তার ইলিয়াস আহমেদ এম.বি.বি.এস (ঢাকা), এম.সি.পি.এস (সার্জারি), কনসালটেন্ট (সার্জারি), জেনারেল ও ল্যাপারোস্কোপিক সার্জন এবং পরিচালক (মেডিকেল) স্বদেশ হাসপাতাল প্রাইভেট লিমিটেড।
জানা যায়, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, ময়মনসিংহ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আবেদা রহমান পলি’র ছোট মেয়ে অরপি’র (১৬) পিত্তাশয়-এ পাথর ধরা পড়ে গত চার-পাঁচ মাস আগে।
আবেদা রহমান পলি তার ছোট মেয়ে অরপি’র বিষয়টি জানার পর চিন্তিত হয়ে পড়েন। তিনি বিষয়টি সমাধানের জন্য ময়মনসিংহের সরকারী ও বিভিন্ন প্রাইভেট হাসপাতাল এবং ঢাকার বিভিন্ন ডাক্তারের সাথে যোগাযোগ চালিয়ে যান। যোগাযোগের ফলে তিনি জানতে পারেন পেটকাটা ছাড়া অপারেশন চলবে না। অরপি বয়সে ছোট ও অবিবাহিত এবং মেয়ে-মানুষ হওয়ায় পেটে কাটাছেঁড়া হলে একটি স্পর্ট পড়ে থাকবে। এই চিন্তা-ভাবনায় আবেদা রহমান পলি’র পরিবার দিশেহারা হয়ে বিভিন্ন হাসপাতালের দ্বারে দ্বারে ডাক্তারদের কাছে ঘুরছিল।
ময়মনসিংহ থেকে ঢাকা পর্যন্ত সকল ডাক্তার বলে দিয়েছে কাটাছেঁড়া ছাড়া অপারেশন হবে না, এরকম একটি হতাশাগ্রস্ত মুহূর্তে ময়মনসিংহ স্বদেশ হাসপাতাল (প্রাঃ) লিঃ এর ম্যানেজার মোজাফফরের সাথে আবেদা রহমান পলি’র সাক্ষাত হয়।
পলি ম্যানেজার মোজাফফরের মাধ্যমে জানতে পারেন,স্বদেশ হাসপাতালে ইলিয়াস আহমেদ নামে একজন ডাক্তার আছেন যিনি ল্যাপারোস্কপিক অভিজ্ঞ। তিনি একজন ভালো সার্জারি ডাক্তার ও কাটাছেঁড়া ছাড়াই অস্ত্রোপচার করেন এবং বহুবার এরকম অস্ত্রোপচার করেছেন।
আবেদা রহমান পলি’র পরিবার ডাক্তার ইলিয়াস আহমেদ এর সমন্ধে জানার পর ডাক্তারের সাথে যোগাযোগ করেন। যোগাযোগের এক পর্যায়ে ডাক্তার ইলিয়াস আহমেদ কাটাছেঁড়া ছাড়াই অর্পির দেহে অস্ত্রোপচার করতে সম্মত হন। দীর্ঘ ৫০ মিনিট কোন কাটাছেঁড়া ছাড়াই সফলতার সহিত অস্ত্রোপচার হয়েছে এবং অর্পি সুস্থ আছে।
ইলিয়াস আহমেদ অর্পির দেহে সফল অস্ত্রোপচার করতে নিরলস শ্রম দিয়েছেন। ডাক্তারদের উপর ভরসা এনে দিতে পারে সাফল্য। দেশের চিকিৎসকদের অনন্য সফলতা এটি।
এ ধরনের একটি সফল দৃষ্টান্ত স্থাপন করায় আবেদা রহমান পলি’র পরিবার ডাক্তার ইলিয়াস আহমেদ এর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং মন প্রাণভরে দোয়া করেছেন। এছাড়া অনেকেই সাধুবাদ জানিয়েছে।
আবেদা রহমান পলি দৈনিক উর্মিবাংলা প্রতিদিন-কে বলেন, ডাক্তার ইলিয়াছ আহমেদ আমার মেয়ের দেহে অস্ত্রোপচার করায় আমি যে কি উপকৃত হয়েছি তা বলে বুঝিয়ে প্রকাশ করতে পারবো না। আমি ময়মনসিংহবাসীর কাছে মিডিয়ার মাধ্যমে একটি ম্যাসেজ দিতে চাই, আমাদের ময়মনসিংহে একজন অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ল্যাপারোস্কোপিক ডাক্তার রয়েছেন। আমার মেয়ের মত এরকম অল্প বয়সী মেয়ে রোগীকে নিয়ে পরবর্তীতে কোন পরিবারের ভোগান্তির শিকার না হয়, এই জন্য আমি দৈনিক উর্মিবাংলা প্রতিদিন এর মাধ্যমে ময়মনসিংহবাসীকে আবারও একটি মেসেজ দিতে চাই, ডাক্তার ইলিয়াস আহমেদ একজন ভালো সার্জারি ডাক্তার এবং একজন ল্যাপারোস্কপিক অভিজ্ঞ ডাক্তার।
এসময় পলি সার্বিক সহযোগিতার জন্য ময়মনসিংহ স্বদেশ হাসপাতাল (প্রাঃ) লিঃ এর ম্যানেজার মোজাফফরকেও সাধুবাদ জানিয়েছেন।


