25.3 C
Munich
Saturday, June 20, 2026

বকশীগঞ্জে ‍পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

Must read

লিয়াকত হোসেন বাবুল ॥
জামালপুরের বকশীগঞ্জে পুকুরের পানিতে ডুবে হামিদ মিয়া (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে পৌর শহরের চরকাউরিয়া সীমারপাড় তালতলা এলাকায় এই ঘটনা ঘটে। হামিদ একই এলাকার হারুনুর রশিদের ছেলে।
শিশুটির পরিবার সূত্রে জানা যায়,শুক্রবার সকালে বৃষ্টিতে গোসল করতে নামে শিশু হামিদ। বাড়ির আশে পাশে বৃষ্টির পানিতে খেলা করার এক পর্যায়ে বাড়ির সামনে একটি পুকুরে গোসল করতে যায় সে। পানিতে ডুবে সেখানেই মারা যায় হামিদ। অনেকক্ষন সময় বাড়িতে ফিরে না আসায় বাড়ির লোকজন তাকে খোজঁতে থাকে। পরে ওই পুকুর থেকে হামিদের মরদেহ উদ্ধার করে স্বজনরা।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article