মতিন রহমান।। পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, জামালপুর-০১ দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ আসনের এমপি আবুল কালাম আজাদের সার্বিক প্রচেষ্টায় বকশীগঞ্জ পৌরসভাকে আধুনিক পৌরসভা হিসাবে গড়ে তুলতে শহরের জলবদ্ধতা নিরসণে ৬ কিঃ মিঃ ড্রেন নির্মাণ, নিরাপদ পানি সরবরাহ ও পয়ঃ নিস্কাশনের জন্য ৪৮ কোটি টাকা ব্যায়ে বিভিন্ন প্রকল্পের কাজ দ্রুত সময়ের মধ্যে শুরু করা হবে।
এ বিষয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহামুদ সাংবাদিকদের এ তথ্য জানান। এ সময় বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর ও এমপি আবুল কালাম আজাদের সাবেক এপিএস ইন্জিনিয়ার শফিকুল ইসলাম বিদ্যুৎ উপস্থিত ছিলেন।


