30 C
Munich
Friday, June 19, 2026

বকশীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Must read

বকশীগঞ্জ প্রতিনিধি ॥ বকশীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার বিকালে বকশীগঞ্জ উপজেলা যুবদলের দলীয় কার্যালয়ে দোয়া ও আলোচনা সভার মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় দলকে গতিশীল করার লক্ষ্যে সকলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার অঙ্গীকার করেন। সকল ভেদাভেদ ভূলে দলীয় সকল সিদ্ধান্ত মতে সামনে যে কোন আন্দোলনে মাঠে থাকারও শপথ নেন দলীয় নেতাকর্মীরা।
বকশীগঞ্জ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল কতৃক আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মানিক সওদাগর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বকশীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশিকুর রহমান তোলন। প্রধান বক্তা ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল হক দুলাল। পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ রহমত আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সামছুল আলম,যুগ্ন আহবায়ক আবদুল হালিম মন্ডল,নুরুল ইসলাম তোতা, শফিকুল ইসলাম কারী,পৌর বিএনপির যুগ্ন আহবায়ক নজরুল ইসলাম,আশরাফ হোসেন,মেরুরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জাহাঙ্গীর আলম পুলক,উপজেলা যুবদলের আহবায়ক বিপ্লব সওদাগর,সদস্য সচিব মাহাবুবুর রহমান লাভলু,পৌর যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম শাকিল তালুকদার,সিনিয়র যুগ্ন আহবায়ক তৌহিদ মেহেদী,মেরুরচর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সুজন মিয়া,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আবদুল্লাহ আল মামুন,পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিজানুর রহমান,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল আমিন ও পৌর ছাত্রদলের সদস্য সচিব আহাম্মেদ সায়েমসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article