মতিন রহমান।। যথাযোগ্য মর্যাদায় জামালপুরের বকশীগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রোববার (১৫ আগস্ট) সূর্যোদয়ের পর উপজেলার সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং সূর্যাস্তের পূর্বে নামানো হবে। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং বিশেষ দোয়া ও মোনাজাত শেষে জুম অ্যাপের মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জুম অ্যাপের আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন জামালপুর-১ (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ।
সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার,উপজেলা নির্বাহী অফিসার মুনমুন জাহান লিজা,সহকারী কমিশনার(ভূমি) স্নিগ্ধা দাস,পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর,থানার অফিসার ইনচার্জ(ওসি) শফিকুল ইসলাম সম্রাট,উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আবু জাফর, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম বিজয়,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রতাপ নন্দী,হাইওয়ে থানার ওসি নয়ন দাস,পল্লী বিদুৎ সমিতির ডিজিএম জয় প্রকাশ নন্দীসহ উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস আদালত ও সাহিত্য সাংস্কৃতিক সংগঠন।
এছাড়া দিবসটি উপলক্ষেে উপজেলার বিভিন্ন স্থানে গণভোজের আয়োজন করা হয়েছে।


