32.8 C
Munich
Friday, June 19, 2026

বকশীগঞ্জে গলায় ফাঁস দিয়ে এক সন্তানের জনকের আত্মহত্যা

Must read

মতিন রহমান।। জামাপুরের বকশীগঞ্জে পৌর এলাকায় জুয়েল মিয়া (২৭) নামের এক ব্যক্তি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

সোমবার দুপুরের দিকে বকশীগঞ্জ পৌর শহরের নামাপাড়া এলাকা থেকে এক সন্তানের জনক জুয়েল মিয়া (২৭) মরদেহ উদ্ধার করে পুলিশ।

জানা যায়, নিহত জুয়েল মিয়া(২৭) পৌর শহরের নামাপাড়া এলাকার মিষ্টার আলীর ছেলে । মৃতের মা বাবার দাবী জুয়েল মিয়া মাদকাসক্ত ছিলেন। অতিরিক্ত মাদক সেবন করেই সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।নিহতের ছোট ভাই মামুন মিয়া জানান, রোববার রাতের খাবার খেয়ে তার ঘরের বিছানায় শুয়ে পরে রাত ২টার দিকে আমি ঘুম থেকে উঠে দেখি জুয়েলের ঘরের দরজা খোলা দেখে ঘরের ভিতরে গিয়ে জুয়েলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় এসময় আমার ডাক চিৎকারে অন্যান্যরা এসে তাকে ফাঁসির দড়ি থেকে নিথর দেহ নামিয়ে ফেলে । সকালে বকশীগঞ্জ থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সম্রাট জানান, এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। যুবকের লাশ উদ্ধার করে মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article