মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও বাট্টাজোড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম (৫৭) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। শুক্রবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী,দুই ছেলে ও দুই মেয়েসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার এশার নামাজের পর নামাজে জানাযা শেষে পুরান বাট্টাজোড় গ্রামে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে। রফিকুল ইসলামের মৃত্যুতে শিক্ষক পরিবারের পক্ষ থেকে বকশীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কামরুজ্জামান লিটন ও সাধারণ সম্পাদক আতাবুজ্জমান হেলাল গভীর শোক ও সমবেধনা জানিয়েছেন।
বাট্টাজোড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম আর নেই


