20.7 C
Munich
Tuesday, June 16, 2026

বকশীগঞ্জে শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত

Must read

মতিন রহমান।। জামালপুরের বকশীগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। এ উপলক্ষে বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে যুব উন্নয়ন অফিসের আয়োজনে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয়।

সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুনমুন জাহান লিজার সভাপতিত্বে জুম অ্যাপের মাধ্যমে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ এমপি। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস,পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রদীপ নন্দী,বকশীগঞ্জ পল্লী বিদুৎ সমিতির ডিজিএম জয় প্রকাশ নন্দী, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর আজাদ,  বকশীগঞ্জ থানার (ওসি) তদন্ত আব্দুর রহিম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুম্মান, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমিন স্মৃতি, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আমিনুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, বগারচর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি,সাংবাদিকবৃন্দ অংশগ্রহন করেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সকল সদস্যের জন্য উপজেলার সকল মসজিদ,মন্দির, গীর্জাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত,প্রার্থনার আয়োজন করা হয়েছে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article