নিজস্ব প্রতিনিধি ॥
বকশীগঞ্জ এম এম উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আবদুর রশিদ (৮২) মারা গেছেন। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। মঙ্গলবার রাতে বার্ধক্যজনিত কারনে উপজেলার খেওয়ারচর নিজ বাড়িতে তিনি মারা যান। বুধবার সকাল ১০ টায় তার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন জাহান লিজা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাটের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করে। পরে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী,বীর মুক্তিযোদ্ধা সেলিম রেজা,বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন খান,বীর মুক্তিযোদ্ধা আফছার আলীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষ জানাযায় অংশ নেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,এক ছেলে ও চার কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে সাবেক তথ্যমন্ত্রী আলহাজ্ব আবুল কালাম আজাদ এমপি,সাবেক মন্ত্রী এম এ সাত্তার,সাবেক আইজিপি বীর মুক্তিযোদ্ধা আবদুল কাইয়ুম,উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুর মোহাম্মদ,সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়,পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর,ভাইস চেয়ারম্যান ছাত্রলীগ সভাপতি জাহিদুল ইসলাম তালুকদার জুমান,প্রেসক্লাব সভাপতি এম শাহীন আল আমীন ও সাধারন সম্পাদক আব্দুল লতিফ লায়ন গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়া তার মৃত্যুর পরেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বিভিন্ন শ্রেণী পেশার সহস্রাধিক মানুষ গভীর শোক প্রকাশ ও তার বিদেহী আত্বার শান্তি কামনা করে আবেগঘন স্ট্যাটাস দেন।
বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মাষ্টারের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন


